শার্শা উপজেলা প্রতিনিধি :
বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে যশোরের শার্শা উপ জেলায় আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে ছে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৫টায় বেনাপোল বাইকারহু ডের আয়োজনে এ শোডাউন অনুষ্ঠিত হয়। প্রায় ২০০টি মোটরসাইকেল ও কয়েকশ ফুটবলপ্রেমীর অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
শোডাউনটি বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয়ে বেনা পোল চেকপোস্ট, আন্তর্জাতিক নোম্যান্সল্যান্ড এলাকা, বন্দর সড়ক, নাভারণ বাজারসহ শার্শা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল পৌর গেটে এসে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরিধান করেন এবং জা তীয় পতাকা হাতে প্রিয় দলের পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। মোটরসাইকেলগুলোতেও আর্জেন্টিনার পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন শোভা পায়।
শোডাউনে অংশ নেওয়া সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্র কাশ করতে বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীরা এতে অংশ নেন। রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষও শোভাযাত্রা উপভো গ করেন এবং অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পুরো আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা করেন।
অনুষ্ঠানের উদ্যোগ নেন বেনাপোল বাইকারহুডের পরিচা লক জাহিদুল ইসলাম জাহিদ। আয়োজনে সার্বিক সহযো গিতা করেন সংগঠনটির অ্যাডমিন শহিদুল ইসলাম শহিদ, মফিজুর রহমান, মেহেদী হাসান ও আতিকুজ্জামান রিমু সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজক জাহিদুল ইসলাম জাহিদ বলেন,“বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে আজ শার্শা উপজেলার বিভি ন্ন এলাকা থেকে আর্জেন্টিনা তথা লিওনেল মেসির অসং খ্য সমর্থক একত্রিত হয়েছেন।
প্রায় ২০০টি মোটরসাইকেল নিয়ে আমরা বেনাপোল বল ফিল্ড থেকে যাত্রা শুরু করে চেকপোস্ট, নোম্যান্সল্যান্ড ও নাভারণ বাজার প্রদক্ষিণ শেষে বেনাপোলে ফিরে আসি। আমাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ ভাবে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং ফুটব লকে ঘিরে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া।
আমরা চাই সবাই উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ উপভোগ করুক। ইনশাআল্লাহ, আশা করছি আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের শিরোপা জিতবে।”
অংশগ্রহণকারীরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। সেই আবেগ থেকেই তারা স্বতঃস্ফূর্তভাবে এই মোটরসাইকেল শোডাউনে অংশ নিয়েছেন।
ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে সামনে রেখে শার্শা ও বে নাপোলজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের এই বর্ণাঢ্য মোট রসাইকেল শোডাউন ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎ সাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং স্থানীয়দের কাছে দিনটির অন্যতম আকর্ষণীয় আয়োজনে পরিণত হয়।

Reporter Name 



















