Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবক আটক

  • Reporter Name
  • Update Time : 05:28 am, Wednesday, 5 August 2026
  • 71 Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজে লায় এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত, প্রেমের প্রস্তা ব দেওয়া এবং পথরোধ করে হয়রানির অভিযোগে মাহামুদুল হাসান রিফাত (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মাহামুদুল হাসান রিফাত দক্ষিণকান্দা গঙ্গাধরদী গ্রামের মৃত মাইন উদ্দিন আকনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আসাদ শেখ জানান, গত ১৮ জুন ২০২৬ ভোর ৩টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়।
মামলার এজাহার ও পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী মারিয়া আক্তার (১২) স্থানীয় পদ্মা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, স্কুলে যাওয়া-আসার পথে অভিযুক্ত রিফাত বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন এবং প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেন।

এছাড়া কয়েকজন অজ্ঞাত সহযোগীকে সঙ্গে নিয়ে স্কুলের পথে অবস্থান করে ডাকাডাকি ও জোরপূর্বক কথা বলার ও অভিযোগ রয়েছে।

এজাহারে আরও বলা হয়, মারিয়া আক্তার অভিযুক্তের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিষয়টি তার মাকে জানায়।

পরে তার মা অভিযুক্তকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন এবং তার অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। তবে অভিযোগ অনুযায়ী, এরপরও উত্যক্ত করার ঘটনা বন্ধ হয়নি।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।

তদন্তের একপর্যায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

ভাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক যুবক আটক

Update Time : 05:28 am, Wednesday, 5 August 2026