Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ঘাতক ছেলে আটক

  • Reporter Name
  • Update Time : 10:19 am, Friday, 14 August 2026
  • 103 Time View

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় শখের বানু (৫০) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠে ছে তার নিজের ছেলের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে এখলাছ হোসেনকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার শ্যামকুড় গ্রামের পশ্চিমপাড়া থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

নিহত শখের বানু ওই গ্রামের জিকুর হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত এখলাছ হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা সংগ্রহের জন্য তিনি প্রায়ই নিজের মায়ের ওপরমশারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

বৃহস্পতিবার রাতে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে।ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে তাকে হত্যা করে এখলাছ।

ঘটনাটি জানাজানি হয় শুক্রবার সকালে। নিহতের ছোট ছেলের স্ত্রী শ্বাশুড়ির জন্য খাবার নিয়ে ঘরে প্রবেশ করে বিছা নায় রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পরে তার
চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারমরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এদিকে স্থানীয় জনতা পালিয়ে যাওয়ার সময় গ্রামের পাশ থেকে অভিযুক্ত এখলাছকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভি যুক্ত ঘাতক ছেলেকে আটক করে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

মহেশপুরে নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা, ঘাতক ছেলে আটক

Update Time : 10:19 am, Friday, 14 August 2026