ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর মৌজার পৈতৃ ক রেকর্ডীয় জমি অবৈধ ভাবে জোর পুর্বক দখলের অপ চেষ্টা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পদ্মপুকুর গ্রামের ভুক্তভোগী মোঃ সোহেল রানা ও ফারুক আজমের আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে এলা কার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈ তিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জন-সাধারণ উপস্থিত হয়ে এই সংহতি প্রকাশ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ সো হেল রানা। তিনি তাদের ভূমির সঠিক ও ধারাবাহিক স্বত্ব (Chain of Title) তুলে ধরে জানান, পদ্মপুকুর ২৮ নং মৌ জার সি’এস ৯৯ নং খতিয়ান থেকে ওয়ারিশ সূত্রে বিশ্বাস এবং পরবর্তীতে এস’এ ৪৫ নং খতিয়ানে আব্দুল আজিজ বিশ্বাস স্বত্ব লাভ করেন। পরবর্তীতে আদালতের ১৬৬/১৬ নম্বর বাটোয়ারা মামলার রায় ও ডিগ্রির বুনিয়াদে ৪৩৯ ও ৪৪০ নম্বর খারিজ খতিয়ান খোলা হয় এবং সরকারি রাজস্ব প্রদান করা হয়।
তিনি আরও জানান, উক্ত ডিগ্রি প্রাপ্ত নামজারিকৃত মালিক দের কাছ থেকে বৈধ ক্রয়/কোবলা দলিলের (ভায়া দলিল) মাধ্যমে তারা দুই ভাই জমি প্রাপ্ত হয়ে নিজ নামে নামজারি (খতিয়ান নং ২০২৬-১০০০১৪) সম্পন্ন করেন। শুধু তা-ই নয়, মহামান্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (ঝিনাইদহ) মামলা নং ২৪ ৪/১৬-এ তাদের পক্ষে একতরফা রায় প্রদান করেন এবং আরএস (R.S.) রেকর্ড সংশোধন করে তাদের নামে জমি রেকর্ড করার স্পষ্ট আদেশ দেন।
আদালতের রায় ও আইনগত নির্দেশনার আলোকেই উপ জেলা ভূমি অফিস থেকে খতিয়ান নং ২০২৬-১০০০১৩ জারি করা হয় এবং ২০২৯ সাল পর্যন্ত সরকারি ভূমি উন্নয়ন কর/দাখিলা পরিশোধ করে তারা শান্তিপূণভাবে জমি ভোগ দখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে ফারুক আজম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের কাছে সিএস, এসএ, আদালতের ডিগ্রি, ভায়া দলিল, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের রায়ের কপি এবং হালনাগাদ খাজনা-দাখিলাসহ সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে।
সত্য ও আইন আমাদের পক্ষে থাকা সত্ত্বেও একটি কুচক্রী ও জবরদখলকারী মহল বেআইনিভাবে জমি দখলের পাইতারা চালাচ্ছে। নিজেদের অন্যায় ঢাকাতে তারা গণমাধ্যম ও সামা জিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রা ন্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এ লাকাবাসী ভুক্তভোগী পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন।
তারা অবিলম্বে চিহ্নিত ভূমিদস্যু ও মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জমি সুরক্ষায় স্থানীয় প্রশাসন ও পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

শহিদুল ইসলাম মহেশপুর ঝিনাইদহ 



















