মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ- ঝিনাইদহের মহেশ পুর সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান ও নজরদারি আরও জো রদার করেছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে আসামীবিহীন ১৩২ বোতল ভারতীয় মাদ ক সিরাপ উদ্ধার করা হয়।
এর আগে ২৩ এপ্রিল ভোররাতে শ্যামকুড় বিওপি’র আও তায় মাইলবাড়িয়া গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে ১১৫০ পিস ভারতীয় ঔষধ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
একই সঙ্গে তেল পাচার রোধে মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। গত ১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অভিযানে ৮৭ লিটার ডিজেল ও ৭ লিটার ভোজ্য তেল জব্দের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি জানায়, প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে গরু পাচা রসহ সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে অভিযান আরও জোরদার থাকবে।

Reporter Name 



















