Related Articles
সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপুলিশ পরি দর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সাত ক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মাদকের প্রবণতা একটু বেশি।
মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে জিরো টলারেন্স দেখানো হবে। মাদকের সাথে কোন পুলিশ সদস্যের সংশ্লিষ্ঠতা পে লে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।
যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরকেও আই নের আওতায় আনতে হবে। মাদক নিয়ন্ত্রণে সাত ক্ষীরার পুলিশ সর্বো”চ চেষ্টা করবে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিষয়ে পুলিশ আর ও সক্রিয় হবে।
আইনবিরোধী কর্মকান্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি।
মাদক নিয়ন্ত্রণে তিনি পুলিশের কাজে জেলায় কর্মরত সাংবাদিকসহ সকলকে সহযোগিতা করার আহবান জানা ন।
সোমবার (২৭ জুলাই) সাতক্ষীরা জেলা পুলিশের আয়ো জনে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনু ষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি (ডিআইজি মো. মোস্তাফিজুর রহ মান) এসব কথা বলেন।
সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলা ইন জুয়া ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরি¯ি’তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এর সভাপতিত্বে আরো উপ¯ি’ত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আমিনুর রহমানও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার প্রমুখ।
প্রধান অতিথি ডিআইজি আরো বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। সরকারের নির্দেশনা মোতা বেক জনগণের জানমাল রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করে যা”েছ।
তবে একদিনেই সবকিছুর উন্নয়ন করা সম্ভব নয়। ধীরে ধীরে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হকে হবে।
এজন্য আমাদের সকলেকে পুলিশের গঠনমূলক সমা লোচনা করতে হবে। পাশাপাশি তাদের ভাল কাজকেও উৎসাহিত করতে হবে, যাতে পুলিশ তাদের দায়িত্ব পালনে আরো আন্তরিক ও উৎসাহিত হয়।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরি¯ি’তি, মাদ ক ও মাদক পাচার, চোরাচালান, সীমান্তে পরিচালিত অ বৈধ চোরাঘাট ও ঘাট মালিকদের তথ্য, ট্রাফিক ব্যবস্থাপ না, থানায় হয়রানি, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের সময়ের বিভিন্ন হয়রানিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। এসময় সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সম স্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণের আশ্বাস দেন ওই পুলিশ কর্মকর্তারা। মতবিনিময় সভায় সাতক্ষীরা
প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মনি, সা ধারণসম্পাদক মো: আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পা দক রুহুল কুদ্দুস,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিললুর রহমান, সাবেক সা ধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জল, এম জিল লুর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল আলিম সহ জেলা র বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে