Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় গৃহবধূ ও দুই মেয়েকে বিবস্ত্র করে মারধর–লুটপাট, ঘরভাঙচুর থানায় অভিযোগ 

  • Reporter Name
  • Update Time : 10:44 am, Saturday, 15 November 2025
  • 14 Time View
মোঃ আবু বকর সিদ্দিক  মোংলা (বাগেরহাট):
মোংলা পোর্ট পৌরসভার ১নং ওয়ার্ডের শেরে বাংলা সড় কে পিয়ারা বেগম নামের এক গৃহবধূ ও তার দুই মেয়ের ওপর সংঘবদ্ধ হামলা, বিবস্ত্র করা, মারধর, স্বর্ণালংকার ছিনতাই, ঘরভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গে ছে।
এ ঘটনায় পিয়ারা বেগম মোংলা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
এজাহারে তিনি অভিযোগ করেন, জমি-সীমা বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী শহিদ খলিফার পরিবারসহ মোট ১০ জন নামীয় এবং অজ্ঞাত আরও ৯/১০ জন সন্ত্রাসী ১২ নভেম্বর বিকাল ৫টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে তাকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে মারধর করে বিবস্ত্র করে ফেলে। বাধা দিতে গেলে তার দুই মেয়েকেও বেধড়ক পিটিয়ে জখম করা হয় এবং তাদের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
পিয়ারা বেগম দাবি করেন, আসামিরা ঘরে ঢুকে ফ্রিজ, টিভি, আলমারি, দরজা–জানালা ভাঙচুর করে।
আলমারি ভেঙে নগদ ৪৫ হাজার টাকা, প্রায় ২ ভরি স্বর্ণা লংকার, চালের বস্তা মিলে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় প্রাণে হত্যার হুমকি দিয়ে তারা স্থান ত্যাগ করে।
আহত তিনজনকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মোংলা সার্কেলের সিনিয়র সহ কারী পুলিশ সুপার  মোঃ  রেফাতুল ইসলাম  বলেন—
“ঘ টনাটি অত্যন্ত সংবেদনশীল ও নিন্দনীয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তে নিয়েছি। অভিযুক্তদের কেউই আইনের ঊর্ধ্বে নয়।
প্রাথমিকভাবে ঘটনার সত্যতা যাচাই শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে আইনের সর্বোচ্চ ব্যবস্থাই নেওয়া হবে।”
তিনি আরও বলেন—“এসব ধরনের পরিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা বা নারীর মর্যাদা হানির ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে, এবং দ্রুত গ্রেপ্তার অভিযান শুরু করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নামীয় আসামিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করছে।
ভুক্তভোগী পরিবার বলছে, আসামিরা দীর্ঘদিন ধরে এলা কায় ত্রাস সৃষ্টি করে আসছে। তাই তারা দ্রুত বিচার দাবী করছেন।
ঘটনাটি মোংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।#
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

মোংলায় গৃহবধূ ও দুই মেয়েকে বিবস্ত্র করে মারধর–লুটপাট, ঘরভাঙচুর থানায় অভিযোগ 

Update Time : 10:44 am, Saturday, 15 November 2025