যশোর প্রতিনিধি: যশোরে মাকে কুপিয়ে হত্যা করেছে তার বড় ছেলে শিক্ষক মামুন। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারী আনোয়ারা বেগম (৫৮) ওই গ্রামের আলতাফ মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন তার বড় ছেলে।
তিনি লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।
পুলিশ ও এলাকাবাসী জানান, পারিবারিক গোলযোগকে কেন্দ্র করে আজ বিকেলে মা-ছেলের সাথে বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে মামুন তার মাকে বটি দিয়ে গলায় আঘাত করে ন। এতে তার মায়ের গলা কেটে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয় ন্ত্রণে নেয়।
পরে পুলিশ অভিযুক্ত ছেলে মামুনকে আটক করে। এ হত্যার ঘটনার কারণ ও তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Reporter Name 



















