নাটোরের লালপুরে অনলাইন জুয়া, ইমো হ্যাকিং ও প্রতারক চক্রের দুই সদস্য মোহরকয়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো: সবুজ হোসেন (২০) ও মৃত সাজেদুল ইসলামের ছেলে মোঃ আলিফ হোসেন (১৮) কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রবিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার মোহরকয়া গ্রামের মোঃ সেন্টু প্রামানিক (৪৫) এর নির্মানাধীন পরিত্যক্ত হাঁসের খামার ঘরের ভিতর থেকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং ও প্রতারণাসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার তাদের নাটোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি। 



















