যশোরের শার্শায় চলমান বি শেষ অভিযানে নিয়মিত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আও য়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে র মৃত মতলেবের ছেলে নজরুল ইসলাম (৬০),দীঘা চালিতা বাড়িয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আবুল কালাম (৬০)।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এর মধ্যে নজরুল ইসলামকে ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে, জসিম উদ্দিন কে ১ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে দীঘা চালিতাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে এবং আবুল কালামকে একই দিন সকাল ৬টা ৫০ মিনিটে যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নজরুল ইসলাম শার্শা উপ জেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্য ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জসিম উদ্দি ন ৭ নম্বর কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ স ম্পাদক এবং আবুল কালাম ঝিকরগাছা উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য ছিলো।
গ্রেপ্তারদের বিরুদ্ধে শার্শা থানার এফআইআর নং-২৩, তারি খ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫ডি এবং The Explosive Substan ces Act, 1908-এর ৩/৪/৬ ধারায় তদন্ত চলমান রয়েছে।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে ১ অক্টোবর যথাযথ পুলিশ প্রহ রায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

বেনাপোল (যশোর) প্রতিনিধি: 



















