কে এম ইদ্রিস আলী, যশোর থেকে ঃ মাওলানা নুরুল ইসলাম যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমিননিয়া কামিল মাদরাসার সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা’র এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে। ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী এবং সহকারী রেজিস্ট্রার মোঃ শাহ নেওয়াজ স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং- ইআবি/রেজি/প্রশা/কা.গ.ব/খ-৬৭/২০২০/৫০০) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সরেজমিনে তথ্য যাচাই বাছাই করে জানা যায় তিনি এ মাদরাসারই প্রাক্তন ছাত্র ছিলেন। দ্বীনি শিক্ষার প্রচার এবং প্রসারের লক্ষ্যে শিক্ষকতাকে তিনি মহান পেশা হিসেবে গ্রহণ করেন।
কর্মদক্ষতাই পরিচালন পর্ষদ তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন তাঁরই পিতা প্রখ্যা ত আলেম মাওলানা মোঃ মোস্তফা।
পিতার হাতে গড়া প্রতিষ্ঠানের শীর্ষ পদে তাঁর এই প্রত্যা বর্তনে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। জানা যায়, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত যশোর আমিনিয়া কা মিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা নূরুল ইসলামের পিতা মাওলানা আঃ সামাদ।
তিনি কৃতিত্বের সাথে এই মাদরাসা থেকে ফাজিল (স্না তক) সম্পন্ন করেন। তবে সে সময় প্রতিষ্ঠানটিতে কামিল কোর্স চালু না থাকায় তিনি ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে ১৯৭৮ সালে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।
কামিল পাসের ফলাফল প্রকাশের পরপরই ওই বছর (১৯৭৮ সালে) তিনি নিজের শৈশবের বিদ্যাপীঠ আমি নিয়া মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৪৩ বছরের সফল শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩১ মার্চ তিনি এই প্রতি ষ্ঠান থেকেই অবসরে যান। অবসরের পর এবার সভাপতি হিসেবে নতুন করে তাঁর এই দায়িত্ব গ্রহণের খবরে মাদরা সার শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সক লের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। বিজ্ঞজনেরা মনে কর ছেন, প্রতিষ্ঠানটির একেবারে শেকড় থেকে উঠে আসা এ গুণী ব্যক্তির নেতৃত্বে যশোর আমিনিয়া কামিল মাদরাসা আরও অনেকদুর এগিয়ে যাবে।

Reporter Name 



















