Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শৈলকুপায় ন্যায্য মূল্যে সার ও সিন্ডিকেটে জড়িতদের আইনানুগ ব্যবস্থার গ্রহণের দাবিতে হাটসভা 

  • Reporter Name
  • Update Time : 07:03 am, Monday, 3 November 2025
  • 13 Time View
মফিজুল ইসলাম শৈলকুপা( ঝিনাইদহ)ঃ ন্যায্য মূল্যে সার ও কীটনাশক সরবরাহ, সার সিন্ডিকেটের সাথে জড়িতদের গ্রেফতার, বিচার, কৃষকের সামাজিক পেনশন, সরকারি রেটে রেশন এবং  জিকে সেচ প্রকল্পের সারাব ছর পানি সরবরাহের দাবিতে আজ রবিবার সকাল ৮ টায় ঝিনাইদহের শৈলকুপার কাতলাগাড়ি বাজারে হাটসভা ও কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি শৈলকুপা শাখা আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক সংগঠক রহুল আমিন জোয়ার্দার। রাখেন বাংলাদেশ কৃষক সমিতির ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতা স্বপন বাগচী, প্রভাষক শাহাদাত হোসেন, ক্ষেতমজুর সমিতি জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য সুজন বিপ্লব, কৃষক সমিতির নেতা হেলাল উদ্দিন, ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির সদস্য ওহাব মল্লিক, ছাত্র ইউনিয়ন সংগঠক সুব্রত বিশ্বাস, আতিক আহমেদ প্রমুখ।

ফসল ও বীজ সংরক্ষণে হিমাগার প্রতিষ্ঠা, প্রতিটি ইউ নিয়নে ক্রয় কেন্দ্র চালু, ন্যায্যমূল্যের দোকান, সারাবছর জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ নিশ্চিত করতে অন্ত র্বর্তীকালীন সরকার কোন উদ্যোগ নিচ্ছেনা।

কৃষিব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের কোন কমিশন নেই। ঐক্যমত কমিশন নামে হলেও কৃষকের জন্য কাজ নেই গঠিত কমিশনে। কৃত্রিম সার সংকট, অসমবন্টন ও সার সরবরাহের দুর্নীতি-ভুলনীতির তীব্র সমালোচনা করে কৃষিপণ্যের লাভজনক দাম নির্ধারণসহ হাটসভা থেকে ন্যায্য দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন ও কৃষক-শ্রমজীবী মানুষের বিকল্প রাজনৈতিক উত্থানে বাম গণতান্ত্রিক সর কার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

শৈলকুপায় ন্যায্য মূল্যে সার ও সিন্ডিকেটে জড়িতদের আইনানুগ ব্যবস্থার গ্রহণের দাবিতে হাটসভা 

Update Time : 07:03 am, Monday, 3 November 2025