সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে, আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় প্রদান
করেন।
যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অসামী রওশন শেখ সাতক্ষীরার পাট কেলঘাটা থানার গণেশপুরএলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামরুল শেখ।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে পাটকেলঘাটাথানার গণেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে ডেকে রও শন শেখের চায়ের দোকানের পেছনে নিয়ে যায়।
সেখানে তাকে খাবার দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি মুরগির খামারের ভেতরেনিয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা মো. কামরুল শেখ বাদী হয়ে ২৩ মে পাটকেলঘাটা থা নায় মামলাটি দায়ের করে ন। মামলার তদন্তকারি কর্ম কর্তা তদন্ত শেষে আসামী রওশন শেখকে অভিযুক্ত করে আদাল তে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে বিচা রক মামলার বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)
ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডে আ দেশ দনে।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ছিলেন, অ্যাডভো কেট শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে আইন জীবী ছিলেন, অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেখ আলম গীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেন।

মুহাঃ জিললুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি: 



















