সাতক্ষীরা প্রতিনিধ:
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্য কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্য হলেন, কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশের পুলিশ লাইনে কর্মরত আছে।
এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দায়ি ত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টা রে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থাকা ব্যাগ থেকে ৫৬ বোতল ভারতীয় কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। মাদক হিসেবে করেছ শ্রীরা ব্যবহার করা হয়।
পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ ও নাজমুল ইসলাম দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন।
সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে মোস্তাইন বিল্লাহর বিরুদ্ধে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে তা বিক্রির অভিযোগের কথা উঠে আসে।
গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে পুলিশ সূত্র আরও জানা য়, সার্কিট হাউস মোড় থেকে কাঁচাবাজার পার হয়ে একটি চা ও ক্যারাম খেলার দোকানে বসে মোস্তাইন বিল্লাহ ইয়াবা, কো রেক্স ও গাঁজা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
এ কাজে দোকানের মালিক তাইফুর তাকে সহযোগিতা কর তেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ সূত্র আরো জানায়, মাদকসংক্রান্ত অভিযোগের ভিত্তি তে গোয়েন্দা নজরদারির পর সোমবার তাদের বিরুদ্ধে অভি যান চালানো হয়। অভিযানে কোরেক্স সিরাপ উদ্ধারের পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহ মুদুর রহমান বলেন, ডিবি পুলিশ তাদেরকে আটক করেছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Reporter Name 



















