সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষ য়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেস ইন স্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারু ক ওয়াসিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাত ক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশা সক বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সাংবাদি কতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবা দিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে।
এতে সাতক্ষীরা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।
আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মা ল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌ শল এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন।

Reporter Name 



















