এস ইসলাম, (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারি স্টার ফারজানা শারমীন পুতুল।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজ লুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজে লার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রতিষ্ঠানের সভাপতি মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধা ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ব্যারি স্টার ফারজানা শারমীন পুতুল।
বিশেষ অতিথি ছিলেন, সহকা রী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদ স্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহবায়ক ও বিলমাড়ী য়া ইউনি য়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী মিষ্টু, উপ জেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, প্র তিষ্ঠান প্রধা ন মো: সিমানুর রহমান সহ সামাজিক, রাজ নৈতিক ও সূধীজন ব্যক্তিবর্গ।
ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার স্মৃতি ধরে রাখতে বিদ্যালয় প্রাঙ্গনে “ফজলুর রহমান পটল স্মৃতি বৃক্ষ ” রোপন করা হয়।

Reporter Name 



















