নাটোরের সিংড়ায় সপ্তম শ্রেণির ছাত্রী (১৩) বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার ঐতিহ্যবাহী হুলহুলিয়া আদর্শ গ্রামের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে , শনিবার বাড়িতে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এস ময় কিশোরীর ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে অভিযুক্ত আকরাম সরদারকে আটক করে।
আটককূত আকরাম সরদার (৪০) হুলহুলিয়া গ্রামের সরদা রপাড়া এলাকার ওয়াজেদ সরদারের দ্বিতীয় ছেলে।
এ বিষয়ে হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির শাহ বলেন, ধর্ষণচেষ্টার একটি অভিযোগ তিনি পেয়েছেন, গ্রামের নিয়মনুযায়ী বিষয়টি স্থানীয় আদাল তে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, এবিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।
তবে খোঁজ-খবর নিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

আনোয়ার হোসেন, সিংড়া (নাটোর) 



















