আনোয়ার হোসেন,সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়ায় রোববার সড়ক দুর্ঘটনায় আফজাল হোসেন (২৭) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আল-আমিন (১৯) নামের আরও একজন গু রুতর আহত হয়েছেন।
নিহত আফজাল হোসেন নাটোর সদর উপজেলার কাঁঠা লবাড়িয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন- ১৬-০৯৪২ নম্বরের একটি মাছবাহী পিকআপ গাড়ী মাছ নিয়ে সিংড়া আড়তের দিকে যাচ্ছিল।
নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক এলাকায় অজ্ঞাত একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে আফ জালের মৃত্যু হয়। আর আহত আল-আমিন একই জেলার রিশিনওগা গ্রামের ফায়েজ মিয়ার ছেলে।
রোববার (২আগস্ট) ভোর ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

Reporter Name 



















