আনোয়ার হোসেন, সিংড়া (নাটোর) :-
নাটোরের সিংড়ায় ৭বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আবু বক্কার সিদ্দিক (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদা লত। রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাটোর-এর বিচারক (জেলা ও দায়রা জজ)
শারমিন আক্তার এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া আটটার দিকে স্কুলে যাওয়ার পথে উপজেলার বিজয় নগর গ্রামের কওমি-মাদ্রাসার কাছে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিশুকে (৭) জোরপূর্বক ধর্ষণ করে একই এলাকার আবু হানিফের ছেলে আবু বক্কার সিদ্দিক (২১)। এ ঘটনায় ভুক্ত ভোগী শিশুর পিতা ইমরান আলী বাদী হয়ে সিংড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দায়ের করেন।
পরবর্তীতে সাক্ষ্য-প্রমাণ ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আদালতের নির্দেশে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তির নিকট থেকে আদায়কৃত অর্থ ক্ষতিগ্রস্ত শিশুটির (ভিকটিম) এর ক্ষতিপূর ণ হিসেবে গণ্য হবে।

Reporter Name 



















