Related Articles
বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানা ইনগর গ্রাম।
পশুর নদীর তীরে গড়ে ওঠা এ গ্রামে বসবাস করেন পাঁচ শতাধিক জেলে পরিবারের সদস্যরা।
নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা। ঘরবাড়ি হারানোর শঙ্কা আর প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক নিয়ে দিন কাষটছে এখানকার মানুষের।
প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও উপ কূলবাসীর মনে কাটেনি সেই ভয়াবহ স্মৃতি। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে নদীভাঙনের আতঙ্ক।
২০০৭ সালের ১৫ নভেম্বর। বিভীষিকাময় সেই রাতে দানবরূ পী সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায়
দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমি টার বেগে বয়ে যাওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় বেড়ি বাঁধ, ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন অবকাঠা মো। সরকারি হিসাবে উপকূলীয় অঞ্চলে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনসংলগ্ন বাগে রহাটের শরণখোলা উপজেলা।
সরকারি হিসাবে শুধু শরণখোলাতেই প্রাণ হারান ৯০৮ জন। দুবলার চরের শুঁটকিপল্লিতে নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করে বেসরকারি হিসাবে বাগেরহাটে প্রাণহানির সংখ্যা প্রায় দুই হাজার বলে জানা যায়। সিডরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অংশও।
সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূ লের মানুষকে।
কানাইনগর গ্রামের বাসিন্দাদের কাছে সিডরের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো। সেদিন ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ভেঙে পড়ে।ছিল, জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল বসতভিটা।
কেউ আশ্রয়কেন্দ্রে ছুটেছেন, কেউ আবার স্বজনদের খোঁজে নদী-চরে ঘুরেছেন। দীর্ঘ ১৯ বছর পরও তাঁদের সেই।
দুর্ভোগের অবসান হয়নি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে গ্রামটি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা ও জমিজমা।
আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করেও নিরাপ ত্তা নিশ্চিত হয়নি অনেক পরিবারের।
গুচ্ছ গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম বলেন, সিডরের সময় আমরা সাইক্লোন সেন্টারে গিয়েছিলাম।
ফিরে এসে দেখি ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পরে সে ই জায়গা ঠিক করে আবার বসবাস শুরু করি।
যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। আমরা গরিব মানুষ, এখানেই থাকতে হয়।
বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটা যদি ভালো ভাবে করে দিত এবং আমাদের দিকে একটু নজর দিত, তাহ লে ভালোভাবে থাকতে পারতাম।
আরেক বাসিন্দা রিজিয়া বেগম বলেন,সিডরের সময় আমার স্বামীসহ এলাকার অনেক জেলে সাগরে ছিলেন। আমরা কা ন্নাকাটি করে নদীতে নৌকা নিয়ে তাঁদের খুঁজেছি।
পরে জানতে পারি, আল্লাহর রহমতে আমার স্বামীসহ কয়ে কজন সুস্থ আছেন। তবে অনেক জেলে মারা গেছেন।
তাঁদের মরদেহ নদী থেকে নৌকা, ট্রলার ও অন্যান্য জলযানে করে নিয়ে আসা হয়েছিল। সেদিন ঝড়ের মধ্যে ঘর ভেঙে আ মরা খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখনো সেই ভয়াবহ স্মৃতি মনে পড়লে আতঙ্ক লাগে।
ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পরও কানাইনগরবাসীর দুর্ভোগ কমেনি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত ছোট হয়ে আসছে গ্রামটি।
নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা এ গ্রামে এখনো নিশ্চিত হয়নি সুপেয় পানির ব্যবস্থা।
নেই পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধাও। ফলে প্রতিটি দুর্যোগ মৌসুমে নিরাপদ আশ্রয় ও জীবন-জীবিকা নিয়ে চরম উৎক ণ্ঠায় থাকতে হয় বাসিন্দাদের।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে একসময় পশুর নদীর ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে জেলেপল্লি কানাইনগর।
এ পরিস্থিতিতে নদীভাঙন রোধ, বসতভিটা ও জনপদ রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ২০০৭ সালের সিডরে ক্ষতিৃ গ্রস্ত শরণখোলার জন্য আমরা প্রকল্প জমা দিয়েছি।
তবে মোংলা এলাকায় এই মুহূর্তে আমাদের কোনো প্রকল্প জমা দেওয়া নেই, চলমান প্রকল্পও নেই। কানাইনগর জেলে পল্লিতে চলতি অর্থবছরের মধ্যে কিছু তীর সংরক্ষণমূলক কাজ করে নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।
নদীভাঙনের ঝুঁকি নিয়েই দিন কাটাতে হচ্ছে পাঁচ শতাধিক জেলে পরিবারকে। তাঁদের দাবি, আশ্বাস নয়, দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে বসতভিটা ও জীবন-জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।
কানাইনগর গ্রামের বিভিন্ন স্থানে নদীভাঙনের চিহ্ন স্পষ্ট। কোথাও বসতভিটার একাংশ নদীতে বিলীন হয়েছে, কোথাও জোয়ারের পানিতে তলিয়ে আছে চলাচলের রাস্তা।
পানির সঙ্গে যুদ্ধ করেই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। অনেক পরিবার আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করলেও নদীভাঙনের ঝুঁকি থেকে মুক্তি মেলেনি।
নিরাপদ পানির সংকটও প্রকট। সব মিলিয়ে সিডরের ১৯ বছর পরও প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে আ ছেন এখানকার মানুষ।
Bartabd24.com সব খবর সবার আগে