এবারের ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে প্রথম হয়েও গেজেটে নাম নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)র শিক্ষার্থী রোদোয়ান আহমেদ তাহমিদের।
তাহমিদ ঢাবির ইসলাম শিক্ষা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজে ট প্রকাশ করা হয়।
৮৯তম বিসিএসের চূড়ান্ত ফলে ইসলাম শিক্ষা বিষয়ে তিনি ১২ তম অর্জন করেন বলে জানা গেছে। তবে চূড়ান্ত গেজেটে তার নাম পাওয়া যায়নি।
গেজেটে নাম না আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ৪৯ তম বিসিএসের গেজেট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে।
গত বছরের জুন থেকে আমি যে পরিশ্রমটা করেছিলাম, আ মার আল্লাহ জানে। আমি সাফল্যও পেয়েছিলাম ৪৭ তম এর প্রিলি পাশ করে ও ৪৯ তম-তে সুপারিশপ্রাপ্ত হয়ে।
তিনি আরও লিখেছেন, আল্লাহর দরবারে মর্জি হওয়া আমার রিজিককে আজ সরকার ১০ মাস আটকে রেখে আমাকে গেজেট বঞ্চিত করে দিলো।
আমার সাজানো স্বপ্ন, আমার ৫ মাসের অন্তস্বত্তা বউয়ের শত রাতের রাত জাগা মোনাজাত, রোজা রেখে আল্লাহর কা ছে ফরিয়াদ, মায়ের সার্বক্ষনিক আল্লাহর কাছে কোরআন পড়ে মোনাজাতকে পণ্ড করে দেওয়া হয়েছে।
তাহমিদ লিখেছেন, আমি এখন আমার বউয়ের কান্না দেখে নিজেকে ধরে রাখতে পারছি না। আমার জীবনে আর কো নো চাওয়া-পাওয়া নেই। গত ১০ টা মাস গেজেটের অপেক্ষা য় থেকে পড়ালেখা থেকেও দূরে সরে গেছিলাম।
এখন আমি নিজেকে শেষ করে ফেলা ছাড়া আর কোনো পথ দেখছি না।
জানিনা আল্লাহ আমার ভবিষ্যৎ জীবনকে কতটু কু দীর্ঘায়িত করবে। আমি আমার গেজেটের জন্য জীবনের শেষটুকু হলে ও দিয়ে দিব। আমার জন্য সকলে দোয়া কর বেন।
বাদ পড়ার কারণ জানতে চাইলে তাহমিদ বলেন, আমার বাবা সুনামগঞ্জের ছাতক উপজেলা জামায়াতের আমির। সে জন্যই হয়তো আমাকে বাদ দেওয়া হয়েছে।
ভেরিফিকেশনের সময় আমাকে জিজ্ঞেস করেছিলো আমার পরিবারের কেউ রাজনীতি করে কী না।
আমি আব্বার কথা বলেছিলাম। এছাড়া তো আমাকে বাদ দেওয়ার কোন কারণ দেখছি না।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : 






















