Breaking News
Oplus_131072

পাইকগাছার কপিলমুনিতে টিসিবির ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছার কপিলমুনিতে টিসিবির ডিলার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ উঠেছে।

বলা হচ্ছে, ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২৫ কে বৃদ্ধ্গাুলী দেখিয়েকপিলমুনির কথিত ভাই ভাই মুদি স্টোরের স্বত্তাধিকারী মোঃ সামিউল ইসলামকে টিসিবি রকপিলমুনির ডিলারশীপ প্রদান করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ট্রেডিং কার্েরেশন অব বাংলাদেশ এর পক্ষে অতিরিক্ত পরিচালক( সিএমএস ও বিওবি) মোঃ রবিউল মোর্শেদ গত ২৭/৭/২৫ তারিখে ২৬. ০৫.০০ ০০.২৩.১১.০২৮.২৩.৮১৭ নং স্মারকে খুলনাসহ কয়েকটি জেলার নির্দ্ধারিত উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড ও পৌর এলাকায় খালি থাকা সাপেক্ষে ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।

এরপর নির্দ্ধারিত এলাকাসমূহ থেকে আবেদনের প্রেক্ষি তে ড্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ গত.২৪/২/২৬ তারিখে ২৬.০৫.০০০০.০২৩.১১.০৭৪.২৫.(২য় খন্ড).১০৫ নং স্মারকে এক পত্রে জানায়, নির্দ্ধারিত বিভিন্ন এলাকার ন্যায় পাইকগাছার ৭টি ডিলার নিয়োগে উপজেলার কপি লমুনিতে ২টি ডিলার যথাক্রমে আফাজ স্টোরের প্রোঃ মোঃ আব্দুর রহমান ও ভাই ভাই মুদি স্টোরের মালিক
মোঃ সামিউল ইসলামকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

পত্রে বলা হয়, টিসিবি ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতি মালা-২৫ অনুযায়ী জেলা প্রশাসক খুলনা হতে প্রাপ্ত তদন্ত প্রতিবেদন এবং ডিলার নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠিত সভায় ডিলার নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১২৯ টি প্রতি ষ্ঠানকে টিসিবির ডিলার হিসাবে নিয়োগ প্রদান করা হ লো।

সে প্রেক্ষিতে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস/ক্যাম্প অফিস এর অফিস প্রধানগণ নিয়োগপ্রাপ্ত ডিলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠা নসমূহের সাথে চুক্তি সম্পাদনের আগে ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২৫ ডিলার অনুযায়ী কর্তৃক প্রদানকৃ ত তথ্যাদিও সঠিকতা নিশ্চিত হয়ে চুক্তি স্বাক্ষর করবেন।

সঠিক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে ডিলারশীপ চু ক্তি সম্পাদনের পর তাদের তালিকাসহ টিসিবি কার্যাল য়ে প্রতিবেদন প্রেরন করতে বলা হয় ঐ পত্রে।

এদিকে পাইকগাছার সাবেক নিয়োগকৃত এক ডিলার মে সার্স সাদিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মুহাম্মদ আমি নুল ইসলাম (বজলু) এ প্রতিবেদককে বলেন, ট্রেডিং ক র্পোরেশন অব বাংলাদেশ গত ৯/১২/২৫ তারিখের ২৬.০৫ .০০০০.০২৩.১১.০৯৮.২৫.১০০৮ নং স্মারকের ডিলারশী চুক্তি নবায়ন না করা প্রসঙ্গে এক পত্রে জানায়, টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২৫ এর নির্দেশনা র আলোকে ডিলার নিয়োগ কমিটির সিদ্ধান্ত মোতাবেক পর্যাপ্ত আসন ফাঁকা না থাকায় ১৭৮ জন ডিলারের ডিলা রশীপ চুক্ত নবায়ন করা হলোনা। যার মধ্যে ১৪৮নং ক্রমি কে তার প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের নাম দেখে তিনি রীতিমত হতবাক হন।

কেননা, টিসিবির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে পাইকগাছার কপিলমুনিতে উপকারভোগীর কার্ড সংখ্যার স্থলে ২১৬২, বিদ্যমান ডিলার সংখ্যা ১ ও নিয়োগযোগ্য ডিলার সংখ্যার স্থলে ১ লেখা থাকে।

নীতিমালা অনুযায়ী ১৫০০ এর অধি ক উপকারভোগীর কার্ড সংখ্যা থাকলে ২ জন ডিলার থাকা অবশ্যক বলে উল্লেখ রয়েছে। অর্থাৎ তিনি বিদ্যমান থাকাবস্থায় তাকে বাদ দিয়ে কপিলমুনিতে ২ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

যা সম্পূর্ণ নীতিমালা বহির্ভূত ও অনিয়ম বলে মনে করেন তিনি। তদন্তপূর্বক বিষয়টির পূণর্বিবেচনারও দাবি জানান তিনি।

এব্যাপারে নতুন নিয়োগকৃত ডিলার ভাই ভাই মুদি দোকা নের মালিক মো: সামিউল ইসলামের ব্যাবহৃত মোবাইলে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ থাকায় তার প্রতি ক্রি য়া জানা সম্ভব হয়নি।

তথ্যানুসন্ধানে জানাযায়, কপিলমুনি ইউনিয়নের কোথাও ভাই ভাই মুদি দোকান নামে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই।

তবে পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের শ্রীরামপুর মোড় এ লাকায় একটি চায়ের দোকানের উপর গত ৭ মার্চ স কা লে ভাই ভাই মুদি স্টোরের নামে একটি সাইনবোর্ড ঝুলা নো দেখতে পাওয়া যায়। যদিও ঐদিন সন্ধ্যার পর থেকে সেখানে আরসা ইনবোর্ডটি দেখা যাচ্ছেনা।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …