Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল-

বিশেষ প্রতিনিধিঃ
নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে গঠিত সচিব কমি টির গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সচিবালয়ে শুরু হওয়া এ বৈঠক দুপুরে শেষ হয়। তবে বৈঠকে কী কী সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈঠকে মূলত নতুন বেতন কাঠা মোর আর্থিক প্রভাব, বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির হার, পেনশন সুবিধা এবং বাস্তবায়নের ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সচিব কমিটির সঙ্গে যুক্ত দায়িত্বশীল কয়েকটি সূত্র জানি য়েছে, নতুন পে-স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি চাক রিজীবীদের বেতন এবং সুযোগ-সুবিধা তুলনামূলক বেশি বাড়ানোর বিষয়ে নীতিগত আলোচনা হয়েছে।

অন্যদিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বেতন বাড়লেও তা অপেক্ষাকৃত সীমিত রাখা হতে পারে। সরকারের নীতিনি র্ধারকরা মনে করছেন, বর্তমান মূল্যস্ফীতির সবচেয়ে বড় চাপ পড়ছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর।

ফলে নতুন কাঠামোতে তাদের জীবনযাত্রার ব্যয় বিবেচ নায় এনে বেশি সুবিধা দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য কমিয়ে আনার বিষ য়েও আলোচনা হয়েছে। বর্তমানে নিচের গ্রেড ও উপরের গ্রেডের বেতনের ব্যবধান অনেক বেশি। নতুন পে-স্কেলে সেই ব্যবধান কিছুটা কমানোর চিন্তা রয়েছে। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

একইসঙ্গে সরকারি পেনশনভোগীদের জন্যও বড় ধরনের সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, পেনশনের হার শতভাগ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব আলোচনায় রয়েছে।

যারা বর্তমানে মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে।

২০ থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশন পাওয়া ব্যক্তি দের ক্ষেত্রে প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। আর যাদের মাসিক পেনশন ৪০ হাজার টাকার বেশি, তাদের জন্য প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

পে-কমিশনের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, কমিশ নের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়ো জন হতো।

তবে বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে ১০ শতাং শ মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেটিকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর ফলে অতিরিক্ত ব্যয়ের চাপ কিছুটা কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সেই হিসাব বিবে চনায় নিয়েই আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার প্রস্তাব করা হচ্ছে।

আরও জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সচিবালয়ে গত বুধবার ও বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট নিয়ে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসব বৈঠকে নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টিও গুরু ত্বের সঙ্গে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়ে ছেন, নবম জাতীয় পে-স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারীসহ সরকারি ব্যবস্থাপনার প্রায় সব শ্রেণির কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন।

এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রেও নতুন বেতন কাঠামো বাস্তবায়নের নির্দেশনা থাকতে পারে বলে আলোচনা চলছে।

তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সচিব কমি টির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর কার্যাল য়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে অর্থ মন্ত্রণা লয় আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। এরপরই নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে চ্যালে ঞ্জের মধ্যে রয়েছে। রাজস্ব আদায়ের অবস্থাও কাঙ্ক্ষিত নয়।

ফলে বাজেটে অনেক খাতে কাটছাঁট করতে হচ্ছে। তারপ রও সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্ত বায়নের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আগামী ১ জুলাই থেকেই নবম জাতীয় পে-স্কেল কার্যকর করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন

প্রধানমন্ত্রী বলে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। তবে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় কিছু সুপারিশ ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কমিশনের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়নের পরিবর্তে তিন ধাপে বাস্তবায়নের দিকেই এগোচ্ছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি-র নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী আগামী তিন অর্থবছরে ধাপে ধাপে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ প্রায় এক দশক পর নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিজীবীদের জীব নযাত্রার ব্যয় সামাল দিতে কিছুটা স্বস্তি আসবে।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল-

Update Time : 06:14 pm, Thursday, 21 May 2026