Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

ডেস্ক নিউজ:

ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে সরকার। হাসপাতালের নিবন্ধন বাতিল হলেও আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে না।

কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযু ক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি কলেজটিকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলে জের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে।

এ ছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থে কেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়।

এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপও রয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘হাসপা তালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল বন্ধ হচ্ছে না। আমরা অন্য বেসরকারি কলেজে শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছি।

কলেজটিকে যে কোনো বেসরকারি হাসপাতালের সঙ্গে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে। তারা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সে হাসপাতালে নিয়ে যাবে এবং নিয়ে আসবে।’

আদ্-দ্বীন কোন হাসপাতালের সঙ্গে কাজ করতে চায়, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরকে জ্ঞাত করতে হবে বলে জানান তিনি।

About Author Information

Popular Post

স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

Update Time : 07:32 pm, Sunday, 14 June 2026