Dhaka , Monday, 9 November 2026
সর্বশেষ:
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মজিবুর রহমান মঞ্জু জালিয়াতি করে সরকারি সম্পত্তি দখল,এসিল্যান্ডের অ্যাকশনে ক্ষুব্ধ ভূমিদস্যুচক্রের অপপ্রচার দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে  স্বাস্থ্য উন্নয়নকেন্দ্রিক হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা: প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার ঝিনাইদহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা অভিযান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

চৌগাছায় যুবদল নেতা মইফুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চৌগাছা ( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় যুবদল নেতা মইফুলের ওপর হামলার ঘটনার প্রতি বাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপ জেলা যুবদল ও পৌর যুবদল।

শনিবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি চৌগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড় (লাইট চত্বর) এলাকায় গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টা ন্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলার ৫ নম্বর চৌগাছা ইউনিয়নের মন্মতপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও যুবদল নেতা মইফুলের ওপর একই গ্রামের নুরু মিয়ার ছেলে শুকুর আলী হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের সভাপতি এম এ মান্নান ধনির নেতৃত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

তারা হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বা ন জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আ হ্বায়ক ফারুক হোসেন, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম ও আরাফাত রহমান,যুবনেতা তুফান, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন,যুগ্ম আহ্বায়ক মিঠুন, নুরুল ও কবির, যুবনেতা রকি, মিঠু, রানা এবং উপজেলা ও পৌর যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

About Author Information

Popular Post

চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাঃ মাদক ও চাদাবাজ ও আইন শৃংখলা উন্নয়নে কঠোর পদক্ষেপ

চৌগাছায় যুবদল নেতা মইফুলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Update Time : 04:48 am, Sunday, 28 June 2026