Breaking News

পে-স্কেল দুই ধাপে জটিলতা হওয়ায়,সরকার একবারেই বাস্তবায়নের করবে

ঢাকা অফিস: সরকারি চাকরি জীবীদে বহু দিনের কাঙ্খিত নতুন বেতন স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
বিদ্যমান পরিকল্পনা অনুযায়ী, নতুন এই বেতন কাঠা মো দুই ধাপে কার্যকর না করে বরং এক বারে বা এক কালীন বাস্তবা য়নের জোরালো সম্ভাবনা তৈরি হয়ে ছে।
অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা যায় শুরুতে নতুন পে স্কেল দুই ধাপে কার্যকর করার বিষয়টি সরকারের পরিকল্পনায় থাকলেও বর্তমানে সেই চিন্তা থেকে সরে আসার কারণগুলো হলো প্রযুক্তি গত জটিলতা, প্রশা সনিক ব্যয় বৃদ্ধি এবং চাকরিজীবীদের মধ্যে সম্ভাব্য অসন্তোষ।
আইবাস প্ল্যাটফর্মে দুই ধাপে বেতন সমন্বয় করা জটি লতলতা সৃষ্টি হওয়ায় এককালীন বাস্তবায়নের দিকেই এগুচ্ছে সরকার।
গত কাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন বেতন কাঠামো পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের বৈঠক অ নুষ্ঠিত হওয়ার কথা আছে।
এই বৈঠকে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ গুলোর আর্থিক প্রভাব, বাস্তবায়নের সময়সূচি এবং বিভিন্ন ক্যাডার ও শ্রেণির চাকরিজীবীদের মধ্যে ভার সাম্য বজায় রাখার কৌশল নিয়ে আলোচনা হবে।
তবে কমিশনের মূল সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজকের এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম থাকলেও মূল বেতন ১ জুলাই থেকে কার্যকরের একটি লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়া বিভিন্ন ধরনের ভাতা নতুন কাঠামোর আও তায় পূর্ণাঙ্গভাবে যুক্ত করার বিষয়টি ২০২৭-২৮ অর্থ বছর পর্যন্ত গড়াতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়ে ছে।
যদিও চূড়ান্ত কোনো ঘোষণা এখনো আসেনি, তবুও সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো দিকে তাকিয়ে আছে চাকগী জীবিরা।
পুরো প্রক্রিয়া টি সম্পন্ন করতে সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও প্রশাসনিক স্বচ্ছতার ওপরই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে ।

About admin

Check Also

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা রাজনৈতিক অধিকার ও আইনের শাসনের ওপর নগ্ন আঘাত: এবি পার্টি

ডেস্ক নিউজ:আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর চেয়ার ম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারি স্টার …