চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা হাসপা তাল স্বাস্থ্য কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লে ক্সের হল রুমে উপজেলা স্বাস্থ্য কমিটির সভাপতি যশোর২-(চৌগাছা- ঝিগরগাছা) আসনের এম.পি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ সভাপতিত্ব করেন।
এ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত অর্থনীতিবিদ ড.শওকত আলী, কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ সালাম উপজেলা জামায়াতের আমির মাওঃ গোলাম মোর্শেদ, উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জিএমএ মুনীব ,থানার অফিসার্স ইনচার্জ( তদন্ত) নুরুল আমিন,জেলা সিভিল সার্জন মাসুদ রানা,ডাঃ ইমদাদুল হক,ডাঃ সুরাইয়া পার ভীন,জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারী কা মাল আহম্মেদ,প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহbকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলী,প্রেস ক্লাবের সদস্য সচিব মুকুরুল ইসলাম ,যুগ্ন সম্পাদক এম এ রহিম এবং সাংবাদিক ইমাম হোসেন সাগর উপস্থিত ছিলেন।
এ সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২৭শে জুলাই থেকে ২৪ ঘন্টা মা ও প্রসূতি মায়েদের সিজারিয়ান কার্যক্রম চালু করা হবে।
এ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরি বার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল মিজান রুমি।
Bartabd24.com সব খবর সবার আগে