“শুরায় কণ্ঠস্বর নয়, যুক্তি উচ্চ হোক; ব্যক্তি নয়, সত্য বি জয়ী হোক; মত নয়, আল্লাহর সন্তুষ্টিই হোক আমাদের একমাত্র চুড়ান্ত লক্ষ্য।”
ইসলামী আন্দোলন, সংগঠন কিংবা রাষ্ট্র পরিচালনায় মজলিসে শুরা একটি মৌলিক নীতি।
এটি কেবল মত বিনিময়ের স্থান নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে চুড়ান্ত ভাবে সর্বোত্তম সিদ্ধান্তে পৌঁছানোর একটি ইবাদত পূর্ণ প্রক্রিয়া।
তাই শুরার পরিবেশ হতে হবে তাকওয়া, আন্তরিকতা, শালীনতা ও যুক্তিনির্ভর আলোচনায় পরিপূর্ণ।
আল্লাহ তাআলা বলেন—وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ “তাদের সক ল কাজ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়।”(সূরা আশ-শূরা: ৩৮)
রাসূলুল্লাহ ﷺ-কে নির্দেশ দিয়ে আল্লাহ বলেন—وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ“আপনি তাদের সঙ্গে কাজের ব্যাপারে পরামর্শ করুন।”(সূরা আলে ইমরান: ১৫৯)
অর্থাৎ শুরা ইসলামের একটি অপরিহার্য নীতি। কিন্তু শুরার উদ্দেশ্য নিজের মত প্রতিষ্ঠা করা নয়; বরং আল্লা হর কাছে অধিক গ্রহণযোগ্য ও কল্যাণকর সিদ্ধান্ত খুঁজে বের করা। বেহুদা কথা ও চিৎকার-চেঁচামেচি শুরার আদ বেরপরিপন্থী
আল্লাহ তাআলা বলেন—
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ“মুমিনরা অনর্থক (বেহুদা) কথা থেকে বিরত থাকে।”(সূরা আল-মু’মিনূন: ৩)
আরও বলেন—
وَاغْضُضْ مِنْ صَوْتِكَ ۚ إِنَّ أَنْكَرَ الْأَصْوَاتِ لَصَوْتُ الْحَمِيرِ“তোমার কণ্ঠস্বর সংযত রাখো। নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট শব্দ হলো গাধার ডাক।”(সূরা লুকমান: ১৯)
অতএব শুরায় চিৎকার, উত্তেজনা, কটু ভাষা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী। জোরাজোরি নয়, দলিল ও যুক্তির ভিত্তিতে মত প্রকাশ আল্লাহ বলেন—ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ
“আপনার রবের পথে আহ্বান করুন প্রজ্ঞা ও উত্তম উপ দেশের মাধ্যমে এবং উত্তম পদ্ধতিতে আলোচন করুন। ”(সূরা আন-নাহল: ১২৫)
অতএব, শুরায় মতামত হবে তথ্যসমৃদ্ধ, যুক্তিনির্ভর ও দ লিলভিত্তিক। আবেগ, রাগ বা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজের মত চাপিয়ে দেওয়া ইসলামের শিক্ষা নয়।
সত্য নিজের বিরুদ্ধে গেলেও তা গ্রহণ করতে হবেমুমিনের পরিচয় হলো সত্যের কাছে আত্মসমর্পণ করা। নিজের মত ভুল প্রমাণিত হলে তা সংশোধন করা দুর্বলতা নয়; বরং ঈমান, তাকওয়া ও চরিত্রের শক্তির পরিচয়
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—”যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে র প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে।”
(সহিহ আল-বুখারী: ৬০১৮; সহিহ মুসলিম: ৪৭) সাহাবায়ে কেরামের উজ্জ্বল দৃষ্টান্ত :
আবু বকর আস-সিদ্দীক (রা.) খিলাফতের প্রথম ভাষণে বলেছিলেন:
“আমি সঠিক থাকলে আমাকে সহযোগিতা করো, আর ভুল করলে আমাকে সংশোধন করে দিও।”
এটি একজন নেতার বিনয় ও সত্য গ্রহণের অনন্য উদাহ রণ।আবু বকর ও উমর (রা.) আমাদের শিখিয়েছেন মত আলাদা হতে পারে, হৃদয় নয়
আবু বকর (রা.) ও উমর (রা.) ছিলেন ইসলামের ইতিহা সের দুই মহান ব্যক্তিত্ব। তাঁদের চিন্তার ধরন, সিদ্ধান্ত গ্রহ ণের পদ্ধতি ও পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে পার্থক্য ছিল।
কখনো তাঁরা পরস্পরের মতের বিরোধিতাও করেছেন। কিন্তু তাঁদের মতবিরোধ কখনো ঈমানি ভ্রাতৃত্ব, পারস্প রিক শ্রদ্ধা ও ইসলামী ঐক্যকে ধ্বংস করেনি।
যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্তে উমর (রা.) প্রথমে আবু বকর (রা.)-এর বিরোধিতা করেছিলেন। কিন্তু আবু বকর (রা.) যখন দলিল ও যুক্তি উপস্থাপন কর লেন, উমর (রা.) বললেন—“আমি বুঝলাম, আবু বকরের সিদ্ধান্তই সত্য।”
আবার কুরআন সংকলনের ব্যাপারে উমর (রা.) প্রস্তাব দিলেন, কিন্তু আবু বকর (রা.) প্রথমে বললেন—রাসুলুল্লাহ ﷺ যা করেননি, তিনি তা কীভাবে করবেন? পরে বিষয়টি গভীরভাবে বিবেচনা করে তিনি উমর (রা.)-এর মত গ্রহণ করলেন।
এটাই ইসলামী শূরার সৌন্দর্য।
এখানে কেউ নিজের মতকে ‘ইসলাম’ মনে করে না; বরং সবাই ইসলামের সত্যকে খুঁজে।
কেউ যুক্তি দেয়, কেউ আপত্তি করে, কেউ দলিল উপস্থাপ ন করে, আবার দলিল শক্তিশালী হলে নিজের মত পরিব র্তন করতেও দ্বিধা করে না।
আবু বকর (রা.) ও উমর (রা.)-এর জীবন আমাদের শেখায়—মতপার্থক্য থাকবে, কিন্তু মনপার্থক্য নয়।
বিতর্ক থাকবে, কিন্তু বিদ্বেষ নয়।
যুক্তি থাকবে, কিন্তু অহংকার নয়।নিজস্ব মত থাকবে, কিন্তু সত্যের ওপর নিজের মতকে প্রাধান্য দেওয়া যাবে না।
একটি আদর্শ সংগঠনের শক্তি এই নয় যে সেখানে সবাই একই কথা বলবে; বরং শক্তি হলো—সবাই ভিন্ন কথা বল লেও সত্য ও দ্বীনের স্বার্থে শেষ পর্যন্ত এক সিদ্ধান্তের পেছ নে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারবে।
তাই শূরার সদস্যের নীতি হওয়া উচিত—“আমি আমার মত পেশ করব দলিল দিয়ে; অন্যের মত শুনব মনোযোগ দিয়ে; সত্য প্রমাণিত হলে নিজের মত ত্যাগ করব আনন্দে র সঙ্গে; আর সিদ্ধান্ত হয়ে গেলে ব্যক্তিগত মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে তা বাস্তবায়ন করব।”
আবু বকর (রা.) ও উমর (রা.)-এর জীবনের এই শিক্ষা আজকের যেকোনো ইসলামী, সামাজিক বা আদর্শিক সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মত আলাদা হতে পারে—কিন্তু লক্ষ্য এক হলে ঐক্য অটুট থাকে।
উমর ইবনুল খাত্তাব (রা.) প্রকাশ্যে বলেছিলেন:আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন, যে আমার ভুলগুলো আ মাকে উপহার দেয়।”
আরেকবার এক সাধারণ নারী তাঁর মতের বিপক্ষে কুর আনের দলিল উপস্থাপন করলে তিনি তাৎক্ষণিকভাবে নিজের মত প্রত্যাহার করে বলেন:”নারীটি সঠিক বলেছে, উমর ভুল করেছে।”
এটাই ছিল শুরার প্রকৃত সংস্কৃতি—সত্যের কাছে আত্ম সমর্পণ।শুরার সিদ্ধান্ত মেনে নেওয়া সাংগঠনিক দায়িত্ব
শুরায় মতভেদ থাকতেই পারে।
কিন্তু সিদ্ধান্ত হয়ে গেলে ব্যক্তিগত মত, অহংকার ও ক্ষোভ পরিত্যাগ করে ঐক্য বদ্ধভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করা ইস লামী সংগঠনের অন্যতম ভিত্তি। কারণ মতভেদ স্বাভাবিক কিন্তু বিভেদ সৃষ্টি করা হারাম ও ক্ষতিকর।
শুরার আগে নফসকে কুরবানি করতে হবে*** মজলিসে শুরার একজন সদস্যের প্রথম প্রস্তুতি হওয়া উচিত নিজে র নফস, অহংকার (ইগো), ব্যক্তিগত স্বার্থ ও জেদকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা।
যে ব্যক্তি আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে বসে থাকেন”আমার মতই মানতে হবে”, তিনি প্রকৃত অর্থে শুরার চেতনাকে ধারণ করতে পারেন না। কারণ শুরার উদ্দেশ্য নিজের মত প্রতিষ্ঠা করা নয়; বরং আল্লাহর কাছে অধিকতর সঠিক সিদ্ধান্তে পৌঁ ছানো।
আল্লাহ তাআলা বলেন—فَلَا تُزَكُّوا أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ اتَّقَىٰ“তোমরা নিজেদের পবিত্র বলে দাবি করো না; কে অধিক মুত্তাকি, তা আল্লাহই ভালো জানেন।”(সূরা আন-নাজম: ৩২)
আরও বলেন—وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا
“পৃথিবীতে অহংকারভরে চলাফেরা করো না।”
(সূরা আল-ইসরা: ৩৭)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—”যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।”
(সহিহ মুসলিম, ৯১)
*** শুরার সদস্যের প্রকৃত পরিচয় হলো—তিনি সত্যকে ভালোবাসবেন, নিজের মতকে নয়। যদি অন্য কোনো সদস্য কুরআন-সুন্নাহ, তথ্য ও শক্তিশালী যুক্তির মাধ্যমে অধিক গ্রহণযোগ্য মত উপস্থাপন করেন, তাহলে বিনম্রচি ত্তে তা গ্রহণ করাই ঈমানদারির পরিচয়।
যদি কোনো সদস্য অনুভব করেন যে তিনি ব্যক্তিগত রাগ, অভিমান, দলীয় পক্ষপাত বা অহংকারের কারণে নিরপে ক্ষভাবে আলোচনা করতে পারছেন না, তবে তাঁর উচিত আগে নিজের নফসকে সংযত করা, আল্লাহর কাছে হিদা য়াত ও ইখলাসের দোয়া করা এবং তারপর শুরায় অং শগ্রহণ করা।
কারণ নফসের প্রভাবে পরিচালিত আলোচনা শুরার বরকত নষ্ট করে, আর ইখলাসপূর্ণ আলোচনা আল্লাহর রহমত ও সঠিক সিদ্ধান্তের পথ উন্মুক্ত করে।
মনে রাখতে হবে, শুরায় নিজের মত পরাজিত হওয়া কো নো পরাজয় নয়; সত্যের কাছে আত্মসমর্পণই একজন মুমিনের প্রকৃত বিজয়। যে ব্যক্তি নিজের নফসকে পরা জিত করতে পারে, সে-ই শুরার প্রকৃত আদব রক্ষা করতে সক্ষম হয়।
উল্লেখ্য যে,আজ আমাদের বহু সংগঠন ও প্রতিষ্ঠানের শুরা বৈঠকে আবেগ, উচ্চকণ্ঠ, ব্যক্তিকেন্দ্রিকতা ও মতের আধিপত্য দেখা যায়। অথচ ইসলামের শিক্ষা হলো—শুরা হবে ইখলাস, তাকওয়া, জ্ঞান, যুক্তি, দলিল, ধৈর্য ও পার স্পরিক সম্মানের সমন্বয়ে পরিচালিত।
আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত—শুরার লক্ষ্য নিজের মতের বিজয় নয়; সত্যের বিজয়।
তাই যুক্তির সামনে নত হওয়া, নিজের ভুল স্বীকার করা, অন্যের সঠিক মত গ্রহণ করা এবং সিদ্ধান্তের পর ঐক্যব দ্ধভাবে কাজ করাই একজন প্রকৃত মুমিন ও দায়িত্বশীল কর্মীর বৈশিষ্ট্য।
লেখক পরিচিতি : জাহাঙ্গীর আলম, শিক্ষক, সাংবাদিক ও কলামিস্ট। ০১৯১১৬০৪৪৫৫

Reporter Name 

























