Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত

১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান

  • Reporter Name
  • Update Time : 02:00 pm, Monday, 10 August 2026
  • 79 Time View
মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে লাইসা আনান।
সে গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে মোট ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৯৯ নম্বর পেয়েছে।
লাইসা আনানের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তার পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
ফলাফল প্রকাশের পর থেকেই বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিল লাইসা।
নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের পাশা পাশি শিক্ষকদের দিকনির্দেশনা তার এই সাফল্যের পেছ নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমেও তার আগ্রহ ছিল।
লাইসার বাবা মাসুদ রানা কালিকাপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এবং পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তার মা সাবেরা খাতুন ডাকুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বাবা-মা দুজনই মেয়ের পড়াশোনার প্রতি সবসময় উৎসাহ ও প্রয়োজনীয় সহযো গিতা করেছেন।
মেয়ের এমন সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন লা ইসার বাবা-মা। তারা বলেন, লাইসার এই অর্জনে তারা অত্যন্ত আনন্দিত।
ভবিষ্যতেও সে যেন পড়াশোনায় সাফল্যের ধারা অব্যাহত রাখতে পারে এবং একজন আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে—এটাই তাদের প্রত্যা শা।
কৃতী শিক্ষার্থী লাইসা আনান ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের মানুষের জন্য কাজ করতে চায়।
তার এ সাফল্যে সহপাঠী, শিক্ষক, আত্মীয়স্বজন ও এলা কাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এদিকে, লাইসা আনানের কৃতিত্বপূর্ণ ফলাফলে প্রেসক্লাব গলাচিপার সাংবাদিকদের পক্ষ থেকেও তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সাংবাদিকরা তার ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান

Update Time : 02:00 pm, Monday, 10 August 2026