Dhaka , Sunday, 25 October 2026
সর্বশেষ:
চৌগাছায় এক ব্যাক্তিকে কুপিয়ে জখম যশোরে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমপি ডাঃ ফরিদ ঝিকরগাছায় ১৩ নভেম্বর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের কমিটি গঠন তরিকুল সভাপতি, ভুট্টো সম্পাদক ঘোড়া জবাই করে মাংস বিক্রির চেষ্টা: ডুমুরিয়ায় ৩ মাসের কারাদণ্ডসহ র্যাব-৬ এর হাতে ১ জন আটক গোপালগঞ্জে সরকারি স্কুলে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ, দুই লাখ টাকা দাবির নালিশ গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণ: জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবি পার্টির যশোরের বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় বিভিন্ন চোরাচালান মালামাল আটক এনসিপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

চৌগাছায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক: মায়ের মামলা

:যশোরের চৌগাছায় সাত বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে শিশুটির মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, চার বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়।

পরে শিশুটির মা শহিদুল ইসলাম কে বিয়ে করেন। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে তার সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।

অভিযোগ অনুযায়ী, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দি কে শিশুটির মা বাড়ির বাইরে শৌচাগারে গেলে সেই সুযো গেশহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আ সেন এবং বিষয়টি জানতে চান।

এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের একপর্যায়ে শিশুটির মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

পরে অভিযুক্ত শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে নিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন।

তবে মীমাংসা না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে শিশুটির মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে শহিদুল ইসলামকে আটক করে।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে।

এ মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

Tag :
About Author Information

Popular Post

চৌগাছায় এক ব্যাক্তিকে কুপিয়ে জখম

চৌগাছায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক: মায়ের মামলা

Update Time : 12:18 am, Saturday, 24 October 2026