‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’ এই স্লো গানকে সামনে রেখে যশোরে শিশুকিশোর সমাবেশ, পুর স্কার বিতরণী ও ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে শিশু-কিশোরদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলকুঁড়ি আসর। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৭০ জন শি ক্ষার্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে প্রেসক্লাব যশোর মিল নায় তনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গানসহ পাঁচটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজ য়ীদের পুরস্কৃত করা হয়।
ফুলকুঁড়ি আসর যশোর শাখার সহসভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশো র-২ আসনের সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফুলকুঁড়ি আসরের সহ কারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা শিক্ষা ক র্মকর্তা জামাল উদ্দীন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মো. মোসলেহ উ দ্দিন ফরিদ বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শি ক্ষার মূল লক্ষ্য নয়; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মান বিক মানুষ হিসেবে গড়ে তোলাও জরুরি। আলোকিত মানুষ তৈরি র মধ্য দিয়েই একটি সুন্দর জাতি গঠন সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে অপসংস্কৃতি ও মাদ কের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে হবে।
তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের যুগে শিশু-কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি শিক্ষক ও পিতা-মা তার প্রতি শ্রদ্ধাবোধ এবং নৈতিক শিক্ষার চর্চার মাধ্যমে শিশু দের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বক্তারা বলেন, শিশু-কিশোরদের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে শিক্ষা ও সাংস্কৃ তিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সৎ, যো গ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও সৃজনশীল চর্চার সুযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর যশোরের পরিচালক মহিবুল্লাহ হোসেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাব কেরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৭০ জন শিক্ষা র্থীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

স্টাফ রির্পোটার,যশোর 


















