যশোর বিএফ শাহিন কলেজেরন সাবেক শিক্ষক মাওঃ লুৎফর রহমান ( ৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার দুপুরে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মোঃ আলা উদ্দীনের শশুর ও প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভা পতি সহকারী অধ্যাপক মোঃ ইয়াকুব আলীর বড় ভাবী সখিনা খাতুনের বড় ভাই।
তিনি ৭ ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন। তিনি চাকুরীর সুবাদে যশোর বিমান বন্দর এলাকার ভেকুটিয়া গ্রামে বসবাস করতেন।
মরহুমের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামে। তিনি মরহুম খলিল বিশ্বাসের বড় ছেলে।
তিনি দোগাছিয়া গ্রামের প্রথম কামিল পাশ করেন। তিনি যশোর বিএ ফ শাহিন কলেজের শিক্ষক ছিলেন।
আজ সোমবার বিকালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় যশোর বিমানবন্দর এলাকার ভেকুটিয়ায়।
এরপর দ্বিতীয় জানাযা বাদ এশা তার গ্রামের বাড়ি দোগা ছিয়া জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
তার জানাজার নামাজ পূর্ব আলোচনা করেন মরহুমের সেজে ভাই যশোর সদর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওঃ মোঃ হাবিবুর রহমান,তার একমাত্র জামাই অধ্যক্ষ মাওঃ আলা উদ্দীন ও দোগাছিয়া জামে মসজিদের ঈমাম।
তার জানাযার নামাজ পড়ান জামাই অধ্যক্ষ মাওঃ মোঃ আলা উদ্দীন।
তার জানাযার নামাযে গ্রামবাসীসহ এলাকার বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ অংশ নেয়।
তার জানাযার নামাজ শেষে তার পারিবারি কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

যশোর প্রতিনিধি 


















