বগুড়ার আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমা নের অঙ্গীকার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে।
বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতার অংশ হিসাবে আজ এ রাস্তার উদ্বোধন করা হচ্ছে। তিনি রোববার বেলা সাড়ে ১১টায় বগুড়ার সান্তাহার পৌরসভায় নগর অবকা ঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাইলো সড়ক থেকে কাজিপুর এবং তারাপুর গ্রামের সড়ক পর্যন্ত পৃথক দুটি আরসিসি ঢালায় সড়কের নির্মাণ কাজের উদ্বোধন অনু ষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা গুলো বলেন।
সান্তাহার পৌরসভার প্রশাসক আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সা বেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমা জকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পা দক মোঃ মনসুর আলী, পৌরসভার সহকারী প্রকৌশলী মনি রুজ্জামান তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম দিলদার আলম জু য়েল ও মামুনুর রশিদ, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ, জাসাস নেতা জামিল, শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, ছাত্রনেতা ফাহমিদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

মোঃ মনসুর আদমদিঘী বগুড়া প্রতিনিধিঃ 


















