Breaking News

শৈলকুপা-শেখপাড়া সড়কে ৩৪টি স্থাপনা উচ্ছেদ

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ): ঝিনাইদহের শৈলকুপা-শেখপাড়া সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ বাস্ত বায়নের লক্ষ্যে সরকারি উদ্যোগে অধিগ্রহণ করা জমির ওপর নির্মিত ৩৪টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কের বসন্তপুর ও মতনেজা গ্রাম এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৩৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের আইন কর্মকর্তা পীযূষ চন্দ্র দে।

এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মক র্তা মো. মাহফুজুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের ঝিনা ইদহের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, সহকারী প্রকৌ শলী ও স্টাফ অফিসার আহসান উল কবির, উপসহকারী প্রকৌশলী জিয়াউদ্দিন ও হাসান আল মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নকাজ নির্বিঘ্নে বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা জমি দখলমুক্ত করতে এ অভিযান পরিচা লনা করা হয় বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে জানান । অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন।

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …