Dhaka , Sunday, 22 November 2026
সর্বশেষ:
ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা  চৌগাছায় মাদক ও চোরাচালান দমনে অগ্রাধিকার দেবেন নবাগত ওসি মেহেদী হাসান বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৬ তম আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নির্বাহী পরিচালকের প্রচেষ্টায় বদলে যাচ্ছে বরেন্দ্রের সেচব্যবস্থা কবে শেষ হবে লাঙ্গল বাঁধের গড়াই সেতুর কাজ, ভোগান্তিতে দুই পাড়ের মানুষ মাদক নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চৌগাছা থানার নবাগত ওসি মেহেদী হাসান রনি সমাজসেবামূলক কর্মকান্ডে পরিচিত মুখ গয়েরপাড়ার তরুণ রাকিবুল ইসলাম (রাকিব) চৌগাছায় বেড় গোবিন্দপুর বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল ১ ব্যক্তির ঠাকুরগাঁওয়ে বাড়ছে বৃষ্টি; মাঠের কাটা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক নাচোলে সার পাচারে জড়িত ডিলারেরা ধরাছোঁয়ার বাইরে

ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা 

: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলা দেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ বিবৃতিতে এবি পার্টির নেতৃদ্বয় বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা কখনোই সন্ত্রাস, অগ্নিসংযোগ কিং বা কারও ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করার বৈধতা দিতে পারে না। একজন রাজনৈতিক ও ছাত্রনেতার গ্রামের বাড়িতে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নি সংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক রাজ নৈতিক পরিবেশের জন্য অশনিসংকেত।

এ ধরনের কাপুরুষোচিত হামলা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সামগ্রিক নাগরিক নিরাপত্তা ও গণতান্ত্রিক সহাবস্থানের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেয়।

তারা আরও বলেন, সাদিক কায়েম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা। ফ্যাসিবাদী অপশক্তি আবারও থানা পোড়ানো, বিজিবির ওপর হামলা, অগ্নিসংযোগ ও নৈ রাজ্যের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। রাষ্ট্র ও জনগণের নিরা পত্তার স্বার্থে এসব সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন কর তে হবে।

এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত হামলাকারীদের শনাক্ত, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

একই সঙ্গে সাদিক কায়েমসহ দেশের রাজনৈতিক ও ছাত্রনে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও আবাসিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদ ক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না।

এ দেশের জনগণ সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের রাজ নীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। গণতন্ত্র, আইনের শাসন

ও নাগরিক নিরাপত্তা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্য বদ্ধভাবে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

About Author Information

Popular Post

ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা 

ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় এবি পার্টির তীব্র নিন্দা 

Update Time : 18 Minutes Ago