Breaking News

বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বাগের হাটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাস কের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সা বেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন , অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, জেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  মোঃ সাদেকুল ইসলাম,  উপজেলা নির্বাহী কর্মকর্তা আ নাস পারভিন বিথীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্ত রের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপল ক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠান পরি চালনা এবং দিবস দুটির তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

About admin

Check Also

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ এই শ্লোগানে ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *