Breaking News
Oplus_131072

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইকে মৃত্যুদন্ডের আদেশ

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বা মী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদ ন্ডের আদেশ দিয়েছেন আদালত।

একইমসাথে প্র ত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যা তন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় আসামিরা আদাল তের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছি মা খাতুনের সাথে একই উপজেলার মাধবকাটি গ্রামের আবু ল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুটি সন্তানমজন্মগ্রহণ করে।

এরই মধ্যে শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের দাবি তে তার স্ত্রীনাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকে। বাধ্য হয়ে নাছিমা খাতুন বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শও কত আলীকে দেয়।

এরপরও তার উপর নির্যাতন থামেনি। এক পর্যায়ে শওক ত আলী পৌরশহরেরে কুখরা লী কলোনীপাড়ার আতি য়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে।

এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা শহরের ইটাগাছা পুলিশ ফাড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন।

একপর্যায় শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দেয়।

এ নিয়ে নাছিমা খাতু ন স্বামী শওকত আলী ও তার দ্বিতী য় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে সাতক্ষীরা পৌরসভায় একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে তা দের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়া র নোটিশ দেওয়া হয়।

এর একদিন আগে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতু নের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটা গাছার ভাড়া বাড়িয়ে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় তার চিৎকারে এগিয়ে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডি শিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী প্রদান করেন।

এঘটনায় শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসি নার মা ছবিরণ খাতুন ও হাসিনার ভাই শফিকুল ইস লামকে আসামি কওে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্দকারি কর্মকর্তা তদন্ত শেষে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচা রক মোঃ জাকারিয়া হোসেন মামলার প্রয়োজনীয় নথি পর্যালো চনা ও সাক্ষ্য প্রমানের ভিত্তিতে আসামি শওকত আলী ও তার শ্যালক শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত মৃত্যুদন্ডের আদেশ।

অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনা খাতুনের মা ছবিরণ খাতুনকে খালাসের আদেশ দেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড.মকামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করে ছেন।

About admin

Check Also

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি: ‘ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’ এই শ্লোগানে ঝিনাইদহে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ …

One comment

  1. সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতিনের ভাইকে মৃত্যুদন্ডের আদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *