রাজশাহীর তানোরের সীমান্তবর্তী পবা উপজেলার হরিপুরে সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়ে ছেন উপজেলা প্রকৌশলী।স্থানীয়দের দাবী সংশ্লিষ্ট বিভাগের কতিপয় কর্মকর্তার যোগসাজশে ঠিকাদার নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছেন।তারা এসব নির্মাণসামগ্রী অপসার ণ করে সিডিউল মোতাবেক নির্মাণসামগ্রী ব্যবহার করার দাবি করেছেন।
সড়ক নির্মাণে অনিয়ম করে নির্ধারিত ১ নম্বর ইটের খোয়ার পরিবর্তে ৩ নম্বর ইটের খোয়া, নিম্নমানের বালু এবং পুরোনো মাটি ও রাবিশ পুনরায় ব্যবহারের অভিযোগ উঠেছে।এ ঘটনা য় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তার নিম্নমানের নির্মাণসামগ্রী সরি য়ে নিয়ে সিডিউল মোতাবেক নতুন করে নির্মাণসামগ্রী ব্যব হারের দাবিতে রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।তারা এবিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে সরেজমিনে কাজ পরিদর্শন করে অনিয়মের বিষয়টি দেখতে পান পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী। এ স ময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করে নির্ধারিত নিয়ম ও শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।
বুধবার (১৮ নভেম্বর) উপজেলার হরিপুর ইউনিয়নের আ নারুলের বাড়ি থেকে হাসিনুরের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পবা উপজেলা কার্যালয়ের আওতায় সড়কটির নির্মাণকাজ বা স্তবায়ন করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর থে কেই ধীরগতির পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাস্তা থেকে আগে তুলে রাখা পুরোনো মাটি ও রাবিশ পুনরায় ব্যবহার করে সড়কে বিছিয়ে দেওয়া হচ্ছে। এতে নির্মাণাধীন সড়কটির স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, প্রকল্পের শিডিউল অনুযায়ী এক নম্বর ইটের খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে ৩ নম্বর ইটের খোয়া ব্যবহার করা হচ্ছিল।
পাশাপাশি নিম্নমানের ও পচা বালু দিয়ে কাজ করার অভি যোগ রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদে তাঁরা নির্মা ণকাজ বন্ধ করে দেন।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, কাজ বন্ধ হওয়ার পর উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে এসে নির্মাণকাজের অনিয়ম দেখেছেন।
তিনি প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে রাস্তাটি সঠিকভাবে নির্মাণের আশ্বাস দিয়েছিলেন।কিন্তু তিনি চলে যাবার পর পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁর নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করছে না,আগের মতোই নিম্নমানের নির্মা ণসামগ্রী ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, ‘আমরা চাই, রাস্তাটি নিয়ম অনুযায়ী স্থায়ী ও টেকসইভাবে নির্মাণ করা হোক।
নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করলে সরকারি অর্থের অপ চয় হবে। কয়েক দিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে।’
আরেক বাসিন্দা মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখায় এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্মাণকাজ তদারকিতে সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপ স্থিতিও দেখা যায় না।
সরকারি নিয়ম ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না হলে এলাকাবাসী তা করতে দেবেন না।
এ বিষয়ে পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে কাজের মান ও ব্যব হৃত উপকরণে অনিয়ম দেখতে পেয়েছেন।
এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। নির্ধারিত শিডিউল ও প্রকৌশলগত নিয়ম মেনে প্র য়োজনীয় সংশোধন করে পুনরায় সঠিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজের মান নিশ্চিত করতে পরবর্তী সময়েও নির্মাণকাজ তদারকি করা হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত নির্মাণ কাজের অনিয়ম বন্ধ করে মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে সড়কটির নির্মাণকাজ টেকসই ভাবে সম্পন্ন করতে হবে। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারিতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসি ন্দারা।#

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী: 


















