এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি।
নাটোরের লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ইমো প্রতারণায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকা রী বাহিনী। এসময় তাদের কাছে থেকে ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলো অনলাইন প্রতারণা ও জালিয়াতির কাজে ব্যবহৃত হতো বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ২টা থেকে ৪টা পর্যন্ত উপজে লার বিলমারিয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। যৌথ এই অভিযানে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
আটককৃতরা হলেন, আলতাফ হোসেনের ছেলে নাজমুল হোসাইন (২৪), শাহজাহান আলীর ছেলে ওবায়দুর আলী (২৪), আজগর মন্ডলের ছেলে এখলাছ মন্ডল (২৩), তসলিম আলীর ছেলে রাজু আহমেদ (২২), আব্দুল মালেকের ছেলে
মারুফ হোসেন (২৩), মোসাব্বর হোসেনের ছেলে আরিফুল ইসলাম (৩০), ফজলুর রহমানের ছেলে রাসেল আহমেদ (২০), জটু সরদারের ছেলে রুবেল সরদার (২৫), বাবলু সরকারের ছেলে সোহাগ আলী (২৮), শরিফুল ইসলামের ছেলে মুন আহমেদ (১৮), নাজির প্রামাণিকের ছেলে টুটুল আলী (১৭), জামুরল খানদারের ছেলে আহমেদ আলী সাব্বির (১৭)।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সর্বশেষ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত
যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত
ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত
ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন
ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট
ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন
লালপুরে যৌথ বাহিনীর অভিযানে ১২ জন ইমো হ্যাকার আটক
-
Reporter Name - Update Time : 06:28 pm, Thursday, 9 October 2025
- 37 Time View
Tag :
Popular Post




















