Breaking News

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের প্রান গেল

ডেস্ক নিউজ:দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।  গত ২৪  আক্রান্ত হয়ে পাঁচ জনের প্রান গেছে।

। শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টা থেকে রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এ সময়ের মধ্যে ৯৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ  বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৩০ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ৫৫৯ জন।

রবিবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমা র্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, অক্টোবরে এখন পর্যন্ত ৭ হাজার ২১৭ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩২ জন।

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্ত মানে ২ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৮৮৯ জন, বাকি ১ হাজার ৬৫৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মেতে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, আগস্টে ১০ হা জার ৪৯৬ জন এবং সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন হাসপা তালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মেতে ৩ জন, জুনে ১৯ জন, জুলাইয়ে ৪১ জন, আগ স্টে ৩৯ জন এবং সেপ্টেম্বরে ৭৬ মারা গেছেন।

About admin

Check Also

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাছের ঘেরের বাঁধে লাগানো টমেটা তুলতে গিয়ে শ্যালো মেশিনে সংযোগ দেওয়া বৈদ্যুতিক …

One comment

  1. গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের প্রান গেল