সাংবাদিকদের কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি admin Related Articles শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা 23 minutes ago সামনে কঠিন সময় পার করতে হবে, তেলের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 1 day ago মিন্টু রোডের সেই বাড়ীটি!! 2 days ago ডেস্ক নিউজ:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদি কদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা নির সনে ম্যানুয়ালি কার্ড ইস্যু করার বিষয়ে নীতিগত সিদ্ধা ন্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। ম্যানুয়ালি কার্ড ইস্যু করার প্রক্রিয়া কেমন হবে জান তে চাইলে ইসির জ্যেষ্ঠ সচিব বলেন, এ বিষয়ে খুব শিগগির জানিয়ে দেওয়া হবে। যারা অনলাইনে আবেদন করেছেন, তারা তো করেছে ন, তবে যারা অনলাইনে আবেদন করেন নি, তাদের আর তা করা লাগবে না। তারা সশরীরে নির্বাচন ভবনে এসে কার্ড ইস্যু করতে পারবেন। এর আগে নির্বাচনি দায়িত্ব পালনকারী সাংবাদিকদের জন্য সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিতে অনলাই নে আবেদনের আহ্বান জানায় ইসি। তবে এই ‘প্রক্রিয়াটি ইউজার ফ্রেন্ডলি না’ জানিয়েদ্রুত এর সমাধানের আশ্বাস দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে, আগামী রবিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে সাং বাদিক কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত জটিলতা সমাৃ ধানে ইসিকে আলটিমেটাম দেন সাংবাদিক নেতারা। এরপরই অনলাইনে কার্ড ইস্যুর সিদ্ধান্ত থেকে সরে আসে ইসি। Share Facebook Twitter