Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!! ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

সাতক্ষীরায় জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

  • Reporter Name
  • Update Time : 01:24 pm, Wednesday, 15 October 2025
  • 71 Time View

সাতক্ষীরা প্রতিনিধি।।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের “বীর” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা ও পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জুলাই যোদ্ধারা।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জুলাই যোদ্ধারা জেলা প্রশাসক মো স্তাক আহমেদ এর হাতে এই স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জুলাই যোদ্ধা মো. আবু হাসান, রাকিবুল ইসলাম, আবু বক্কার, আব্দুল আল ফারুক, রাশেদ, মুনিয়া প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁদের “জুলাই শহীদ” (জাতীয় বীর) ও “জুলাই যোদ্ধা” (আহত ও সংগ্রামী নাগরিক) হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

এতে আরও দাবি জানানো হয়, আহতদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চ য়তা প্রদান করতে হবে।

পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারকে আজীবন সম্মান, আবাসন ও আর্থিক নিরাপত্তা দিতে হবে।

স্মারকলিপিতে সত্য ও ন্যায় কমিশন গঠন, শহীদ পরিবার ও আহতদের জন্য কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা এবং প্রতিবছর “জুলা ই গণতন্ত্র দিবস” রাষ্ট্রীয়ভাবে পালনেরও দাবি জানানো হয়।

প্রস্তাবনায় বলা হয়, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, আহতদের স্বপ্ন পূর্ণতা পাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত
হবে ন্যায়, মানবতা ও গণতন্ত্রের ভিত্তিতে।

সাতক্ষীরা জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন এবং দাবিগুলো সরকারের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

সাতক্ষীরায় জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

Update Time : 01:24 pm, Wednesday, 15 October 2025