ড. ফয়জুল হক: আওয়ামী লীগের ঘরজামাই আন্দালিব রহমান পার্থ সাহেব জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, ৭২-এর সংবিধান কি একাত্তরের পরাজয়ের কথা স্মরণ করিয়ে দেয়? বিরোধী দলগুলোকে উদ্দেশ্য করে তার এই বক্তব্যের মাধ্যমে তিনি আওয়ামী লীগের সেই পুরনো স্টাইলেই গমন করলেন।
যেখানে বাংলাদেশের গণতন্ত্রের মা বলে খ্যাত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চেয়েছিলেন।
তিনি বহুবার বক্তব্যে বলেছিলেনএই সংবিধান শেখ হাসি নার লিখিত বই; এতে গণমানুষের অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। দেশপ্রেমিক সংসদ বসলে এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হবে।
তাহলে কি আওয়ামী লীগের ঘরজামাই ব্যারিস্টার আন্দা লিব রহমান পার্থ মায়ের চাইতে মাসির দরদ বেশি দেখা তে গেলেন? জনমনে আজ সেটাই প্রশ্ন! জুলাই সনদ ও গণভোট ছাড়া এই সংসদের কোন মূল্য নেই।
যে সংসদ সদস্যই জুলাই সনদ কে বিতর্কিত করবে, সন্তা ন কর্তৃক পিতাকে অস্বীকার করার মতই তাদেরকে জন গণ মনে করবে।
তিনি সংসদে এনসিপিকে উদ্দেশ্য করে এও বলেছেন যে, আপনারা এনসিপি নিয়ে থাকেন, জামাতি হতে যাইয়েন না! আন্দালিব রহমান পার্থকে প্রশ্ন রেখে বলতে চাই আপনি ঢাকা-১৭ আসনে নির্বাচন করার কথা ছিল।
জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশের প্রত্যাবর্ত নের পরে তার হুকুম মোতাবেক আপনি ভোলায় চলে গিয়েছেন! তাহলে কি আপনি আপনার দলের চিন্তা-চেত না বাদ দিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে বিএনপি হয়ে গিয়েছেন? তবে আপনার কপাল ভালো এজন্য যে, ঢাকা ১৭ আসনে ডাক্তার খালেদুজ্জামা ন সাহেব এর সাথে আপনার নির্বাচন করা লাগে নাই।
তাহলে আর সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতেন না! এজন্য তারেক রহমানকে আপনি ধন্যবাদ জানাতেই পারেন।
আপনি আজকের আগাগোড়া বক্তব্য দিয়েছেনএ বক্তব্যে একটিবারও মনে হয়নি আপনি গরুর গাড়ি মার্কার প্রার্থী; বরং মনে হয়েছে আপনি ধানের শীষের প্রার্থী।
গত ১৬ বছরে আন্দালিব রহমান পার্থ সাহেবের একটি পশমেরও ক্ষতি হয়নি। দুই-একবার নামকাওয়াস্তে অল্প সময়ের জন্য জেল খাটা ছাড়া তার জীবনে কোনো অশা ন্তি আসেনি। আওয়ামী পরিবারের জামাই হিসেবে সব সময় ছিলেন অন্তরমহলে।
তিনি যাদেরকে উদ্দেশ্য করে ৭১-এর পরাজিত সৈনিক বলেছেন, আজ তাদের কারণেই তিনি এই সংসদে কথা বলতে পারছেন।
গত ১৬ বছরে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দলের তালিকায় থাকলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রয়েছে। এই দলের শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির রশি আলিঙ্গন করেছেন।
এই মুহূর্তে সংসদ সদস্য হিসেবেও ফাঁসির সেল থেকে ফিরে আসা এটিএম আজহারুল ইসলাম জীবন্ত সাক্ষী।
আয়নাঘর থেকে ফিরে এসে সংসদ সদস্য হয়েছেন ফাঁসি র রশিতে ঝোলা মীর কাসেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান।
এই সংসদেই রয়েছেন ফাঁসির রশিতে ঝোলা জামায়াতে ইসলামের মজলুম আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সন্তান ব্যারিস্টার মোমেন নিজামি।
একই সংসদে এখন কথা বলছেন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান মাসুদ সাঈদী।
এরা প্রত্যেকেই ফ্যাসিবাদের নির্যাতনে নিপীড়িত পরিবার গুলোর জ্বলন্ত উদাহরণ।
বিরোধীদলীয় নেতা হিসেবে যিনি সংসদে প্রতিনিধিত্ব করছেন, সেই ডাক্তার শফিকুর রহমান সাহেব মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হয়েও বিনা কারণে বছরের পর বছর জেল খাটতে হয়েছে!
এদের কারণেই বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছিল।
যখন ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা জামাত ও শিবিরকে ২৪-এর পহেলা আগস্ট নিষিদ্ধ করেছিল, তখন আপনি কোথায় ছিলেন? আপনার সহধর্মিণী কোথায় ছিলেন?
আওয়ামী লীগের স্টাইলে জামাতকে ক্রিটিসিজম করতে গিয়ে আপনারাও বাংলাদেশ থেকে বিতাড়িত হইয়েন না। আপনারা দেশপ্রেমিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে দেশপ্রেমিকদের সঙ্গে থাকুন।
একাত্তর একাত্তর করতে করতে হাসিনার পতন হয়েছে, আর আপনাদের মতো কিছু লোকের ৭২ ৭২ করতে কর তে পতনের দ্বারপ্রান্তে চলে যাবেন।
তবে মানুষ স্মরণ করবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে কারণ তিনি আপনাদের মতো দ্বিচারিতা কখনো করতেন না।
তিনি ছিলেন সত্যিকারের আপোষহীন নেত্রী এবং প্রকৃত দেশপ্রেমিক। তিনি যা বলতেন তা সবার সামনেই বলতেন; তিনি যা করতেন তা দেশের জন্যই করতেন।
এ কারণেই তিনি দেশপ্রেমিক জামাত-শিবিরকে পছন্দ করতেন এবং সঙ্গে নিয়ে রাজনীতি করতেন।
আর আপনারা জামাত-শিবিরকে বিভাজন করছেন, শুধুমাত্র সামান্য ক্ষমতার মোহে।
সামান্য উদাহরণ দিলে বুঝবেন—জাতীয় সংসদের এক জন সাবেক সংসদ সদস্য ছিলেন, যার নাম চাঁপাই নবাব গঞ্জের হারুন সাহেব। ৫ই আগস্টের পরে অতিরিক্ত জামা ত-শিবিরবিরোধী বক্তব্য দিতে গিয়ে, জামাতের বিচার কর বে ঘোষণা দিতে গিয়ে প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জামাত প্রার্থী বুলবুল সাহেবের কাছে পরাজিত হয়েছেন।
আজ আপনি যে জনপ্রিয়তা নিয়ে ঘুরছেন, এ জনপ্রিয় তার মূল কারণ জামাত-শিবির। তবে একটি প্রবাদ বাক্য আছে—সেটা জামাতকে মেনে নিতেই হবে। আর তা হচ্ছে, জামাত যাদেরকে চাঙায় উঠিয়ে দেয়, তারা সুযোগ পেলে জামাতেরই হো_য় বাঁশ দেয়।
যেমন—ভিপি নুরুল হক নূর শিবিরের ভোট পেয়ে ভিপি হয়েছেন, আর শপথ নিতে গিয়ে শেখ হাসিনাকে ‘মা’ডে কে এসেছেন।
আবার এখন এমপি-মন্ত্রী হয়ে জামাত-শিবিরের জনপ্রিয় তা নিয়ে প্রস্তুতি তুলছেন। এবং তিনি জামাতকে নিয়ে গবে ষণা সেল তৈরি করতে চাচ্ছেন—এই জামাতের এত জন প্রিয়তা কেন হলো?
আমরা জানি, আপনারা এনসিপিকে জামাত থেকে দূরে রাখতে চান—মূলত এলসিপিকে ভালোবেসে নয়, বরং তা দের ধ্বংস করার উদ্দেশ্যে।
এনসিপি যে ছয়টি আসন পেয়েছে, সেটি বিএনপির করু ণায় নয়; বরং জামাতের সহযোগিতায়।
এনসিপিকে জামাত এখন পর্যন্ত হাঁটতে শিখাচ্ছে, কিন্তু আপনারা এনসিপিকে ভাঙতে শিখাচ্ছেন।
তবে আমার বিশ্বাস সংসদের একদিকে জুলাই কে ধারণ করা দেশপ্রেমিকরা বসে আছে, আর অন্যদিকে জুলাইকে ব্যবহার করে ক্ষমতায় এসে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করা র কিছু মানুষ বসে আছে। সময় কথা বলবে। সাধু সাব ধান।

Reporter Name 

























