আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আদমদিঘী উপজেলার চাপাপুরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা উপজেলার চাপাপুর ইউনিয়নের হাউস পুর গ্রামে বিএনপি নেতা মোঃ শাজাহান আলীর সভাপতিত্বে এ কর্মী সমাবেশে অনুষ্টিত হয়।
এতে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপির সাংগ ঠনিক সম্পাদক চাপাপুর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুছ আলী দুলাল, সান্তাহার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, সান্তাহার সরকারি কলেজের সাবেক জি এস বিএনপি নেতা আকরামুল ইসলাম পুটু, বিএ নপি নেতা মাজেদুল হক শাজাহান আলী,তানসেন,আরিফুল হক,লুৎফর রহমান, প্রফেসর নামুল হক,জয়নাল, এনামুল হক যুবদল নেতা মামুন,নির্জয়, মিজানুর,রাহিদুল ইসলাম, আব্দুল বারি সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচনে দেশে র মানুষ অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট দিয়ে দেশে গনতান্ত্রিক সরকার প্রতিষ্টার মাধ্যমে দেশে গণতন্ত্র গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই সাথে আমরা ভোটের অধিকার ফিরে পেয়ে ছি।
এর ধারাবাহিকতায় আগামী নির্বাচনে ভোটারেরা নির্দ্বিধায় ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত কর বেন।
এ কর্মী সমাবেশকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয় এবং বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ সমাবেশ যোগ দিয়ে আগামী ইউপি নির্বাচনে দুই বারের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলালকে সমর্থন জানান। #
Bartabd24.com সব খবর সবার আগে