*বিশেষ অভিযানে কেএমপি‘র খালিশপুর থানা পুলিশ কর্তৃ ক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ও মাদক বিক্রীত নগদ -২৪,৮০ ০/-(চব্বিশ হাজার আটশত) টাকাসহ ০২(দুই) জন আসামী গ্রেফতার।*
কেএমপি, খুলনার খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম এসআই(নিঃ)/মোঃ তন্ময় ডিউসহ সংগীয় অফিসার ও ফোর্স অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১) মোঃ সুমন @ কাটা সুমন(৩৫), পিতা-মোঃ জামা ল, মাতা-ছকিনা খাতুন, সাং-বাসা নং-আর-৩০, হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া, হাউজিং এস্টেট, থানা-খালিশপুর, জেলা-খুলনা, ২) মোঃ জাহাঙ্গীর মিয়া(৪৭), পিতা-মোঃ ইদ্রিস মিয়া, মাতা-ছলেমা বেগম, সাং-বাগান বাড়ী,কুতুবের বাড়ীর ভাড়া টিয়া, মেগার মোড়, থানা-খালিশপুর, জেলা-খুলনাদেরকে খালিশপুর থানাধীন ১৮ নং রোডস্থ সঞ্চিতা অফিসার্স মেসের অপর পার্শ্বে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সাম নের পাঁকা রাস্তার উপর হতে ক) একটি স্বচ্ছ পলিথিনের ভিতর রক্ষিত ৪০(চল্লিশ) পিস, খ) একটি স্বচ্ছ পলিথিনের ভিতর রক্ষিত ১০(দশ) পিস, সর্বমোট-(৪০+১০)= ৫০ (পঞ্চা শ) পিস হালকা কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট, যাহার সর্ব মোট ওজন-(৫০x০.১)= ৫.০ গ্রাম, সর্বমোট অনুমান মূল্য-(৫০x৩০০)=১৫,০০০/-(পনের হাজার) টাকা, গ) মাদক বিক্রী ত নগদ-২৪,৮০০/-(চব্বিশ হাজার আটশত) টাকাসহ ০৯/১১ /২০২৬ খ্রিঃ বিকাল-১৬.১০ ঘটিকায় গ্রেফতার করেন।
এ সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে কেএমপি এর খালিশপুর থানার এফআইআর নং-০৩, তারিখ-০৯ নভেম্বর, ২০২৬; ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে। *
আসামীদ্বয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। থানার রেকর্ড পত্র ও সিডিএমএস পর্যালোচনা করে আসামী ১) মোঃ সুমন @ কাটা সুমন(৩৫) এর বিরুদ্ধে ০৩ টি মাদক মামলাসহ মোট ০৬ টি মামলার তথ্যাদি এবং আসামী ২) মোঃ জাহাঙ্গীর মিয়া (৪৭) এর বিরুদ্ধে ১৩ টি মাদক মামলা ও ০২ টি চুরির মামলা সহ মোট ১৫ টি মামলার তথ্যাদি পাওয়া গেল।*
Bartabd24.com সব খবর সবার আগে