Breaking News

কেন্দ্রীয় নেতা ফিরোজ কবিরের বাড়িতে বুলডোজারে গুঁড়িয়ে দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবি পার্টির

ঢাকা অফিস:আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কে ন্দ্রীয় সহ-প্রকাশনা সম্পাদক ফিরোজ কবিরের বাড়িতে পৌরসভার বুলডোজার ব্যবহার করে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের চেয়ার ম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, দিনদুপুরে পৌরসভার বুলডোজার ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে একজন রাজনৈতিক কর্মীর বাড়ি ভেঙে দেওয়া কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের চিত্র হতে পারে না।

এটি শুধু ফিরোজ কবিরের ওপর হামলা নয় বরং স্থানীয় প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক মতের ওপর নগ্ন দমন-পীড়নের ভয়াবহ দৃষ্টান্ত।

তারা বলেন, ফিরোজ কবির দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরি কল্পনা বাস্তবায়ন এবং কৃষকদের সারের ন্যায্য দাবিসহ জন স্বার্থের বিভিন্ন ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।

এসব বিষয়ে তার বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে তাকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়েছে।

রংপুরের লংমার্চে অংশগ্রহণের কারণেও স্থানীয় একজন রাজনৈতিক নেতা তাকে ফোন করে হুমকি, গালিগালাজ এবং ‘উচিত শিক্ষা’ দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আজ দুপুর ১২টার দিকে মন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের নেতৃত্বে প্রায় ৭০–৮০ জনের একটি দল পৌরসভার বুলডোজার নি য়ে এসে ফিরোজ কবিরের বাড়িতে হামলা ও ভাঙচুর চা লায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত শত শত মানুষের সামনে যারা ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করেন, তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও মুছে ফেলা হয় বলেও অভি যোগ রয়েছে।

এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেন, পৌরস ভার বুলডোজার কোনো রাজনৈতিক দলের সন্ত্রাসী কর্মকা ণ্ডের হাতিয়ার হতে পারে না।

জনগণের করের অর্থে পরিচা লিত রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে কোনো নাগরিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত গুরুতর অপরাধ।

তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ওy নিরপেক্ষ তদন্ত, হামলাকা রীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফিরো জ কবির ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

About admin

Check Also

আঃলীগের দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের চুড়ামনকাটি যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে চলমান নিষিদ্ধযোষিত আও য়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য ও অস্থিতিশী লতার প্রতিবাদে যশোর …