Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত যবিপ্রবিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন ইউএনও’র তত্বাবধানে পাইকগাছায় জাপানি প্রযুক্তির পয়ঃবর্জ্য শোধনাগার চালু শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন

গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

  • Reporter Name
  • Update Time : 05:06 pm, Wednesday, 5 November 2025
  • 28 Time View

চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়ে গণসংযোগকালে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর হাম জারবাগের চাইলতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে আরো তিনজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য মিলেছে।

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে নগরীর এভারকেয়ার হাস পাতালে ভর্তি করা হয়েছে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে।

আসনটিতে বিগত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী নয়া দিগন্তকে জানিয়েছেন, মাগরিবের নামা জের পর পাঁচলাইশ চাইলতাতলী এলাকায় গণসংযোগ করছিলেন। এসময় সন্ত্রাসী সরওয়ার বাবলাকে সেখানে দেখে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।

সেখানে এরশাদ ভাইও গুলিবিদ্ধ হয়ে আহত হন। তবে তিনি নিরাপদ আছেন বলে জানান এই বিএনপি নেতা।

About Author Information

Popular Post

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়েছে এমপি মহিত

গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

Update Time : 05:06 pm, Wednesday, 5 November 2025