Breaking News

ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকর গাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে স্কুলের হল রুমের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আক্তার।

তিনি তার বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে মানবিকতা, দায়িত্ববোধ এবং দেশপ্রে মে উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইতিহাসকে যথাযথভাবে জানা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং জাতীয় ঐক্য, সম্প্রীতি ও পার স্পরিক সম্মানবোধ জাগ্রত রাখা আমাদের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাঝে দেশের ইতিহাস,
স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে নৈতি কতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঝিকরগাছা সরকারি এম .এল. মডেল হাইস্কুলে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, শহীদদের স্মরণে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সহনশীলতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটিগুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি সকলকে বৈষম্য, বিদ্বেষ ও সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় আলোচক হিসেবে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, আমি রুল ইসলাম, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, সকল শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ সহ কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সবাই
অংশগ্রহণ করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

 

 

About admin

Check Also

মহেশপুর দেড়’শ বছরের পুরোনো পৌরসভা হলেও নানা সংকটে পৌরবাসী

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর পৌরসভা জেলার সবচেয়ে পুরোনো পৌরসভা। প্রতিষ্ঠার দেড়’শ বছরের বেশি সময় পেরিয়ে …