Breaking News

ঝিনাইদহে জামায়াতের ছয় উপজেলা ও পৌরসভায় নতুন আমীর নির্বাচিত ও শপথ গ্রহণ সম্পন্ন

বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলা মী জেলা শাখার অধীন ছয়টি উপজেলা ও ঝিনাইদহ পৌ রসভায় ২০২৭-২০২৮ সেশনের জন্য নির্বাচিত আমীর দের আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত আমীররা শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা দেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব ও বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।

অনুষ্ঠানে ২০২৭-২৮ সেশনের জন্য নির্বাচিত আমীরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবনির্বাচিত আ মী ররা হলেন—ঝিনাইদহ সদর উপজেলা আমীর ড. হাবি বুর রহমান, ঝিনাইদহ পৌরসভা আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিণাকুণ্ডু উপজেলা আমীর মোশার রফ হোসাইন, শৈলকুপা উপজেলা আমীর এএসএম মতিউর রহমান, কালীগঞ্জ উপজেলা আমীর মাওলানা আলিনুর রহমান, কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলা না আজিজুর রহমান এবং মহেশপুর উপজেলা আমীর ফকির আহমদ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও বিভি ন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। এ সময় নবনি র্বাচিত আমীরদের আগামী দুই বছরের সাংগঠনিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করা এবং দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় ও শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা জামায়াতের ২০২৭ -২৮ সেশনের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক তা সম্পন্ন হয়।

About admin

Check Also

রাজধানী ঢাকায় প্রফেসর ড.শওকত আলীর আয়োজনে গেট টুগেদার ডিনার

ঢাকা অফিস: রাজধানীর ধানমন্ডিতে হোটেল এ্যামব্রো শিয়া ইনফিনিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউ নিভার্সিটির স্কুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *