Related Articles
বুধবার (২৫ নভেম্বর) ধামরাই সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলার আফাজ উদ্দিন কলেজে এই আলো চনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি লেন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যা য়’ প্রকল্পের ঢাকা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব আল ফারুক গাজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানছুর রহমান, মোঃ আজাহার আলী, গ্রাম আদালত প্রকল্পের মোঃ জসিম উদ্দিন মোল্লা, মোঃ মিজানুর রহমান ও আসাদ হাসান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা স্বল্প সময়ে ও কম খরচে স্থানীয় পর্যা য়ের ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্প ত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে এর সুফল পৌঁছে দিতে শিক্ষার্থীদের সচেতনতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
কলেজের প্রভাষকদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে র্যালি ও আলোচনা সভা শেষে গ্রাম আদা লত বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, কলেজের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, গ্রাম পুলিশ এবং কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Bartabd24.com সব খবর সবার আগে